শিরোনাম

বছরে ১৭ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য কিনবে চীন

বছরে ১৭ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য কিনবে চীন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে। বেইজিংয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে চীন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে এ আমদানি কার্যক্রম চলবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সয়াবিন, গরুর মাংস ও পোলট্রি পণ্যের বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়েও নীতিগত সমঝোতা হয়েছে।

একইসঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে দুই দেশ যৌথভাবে নতুন অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের শুল্কযুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনার পর এই সমঝোতা ওয়াশিংটন-বেইজিং অর্থনৈতিক সম্পর্কে নতুন ভারসাম্য তৈরির ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর