শিরোনাম
নতুন কুড়ি ক্রিকেট ২০২৬

নারায়ণগঞ্জকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে নরসিংদী জেলা ক্রিকেট দল

নারায়ণগঞ্জকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে নরসিংদী জেলা ক্রিকেট দল

ঢাকা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে দারুণ এক জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে নরসিংদী জেলা ক্রিকেট দল। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে নারায়ণগঞ্জ জেলাকে ৮ উইকেটে হারিয়েছে নরসিংদী।

মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে ফাইনাল নিশ্চিত করে নরসিংদী। ম্যাচজুড়ে নরসিংদীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ব্যাটারদের পরিণত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপার আরও কাছে পৌঁছে গেল নরসিংদী জেলা ক্রিকেট দল। ফাইনাল ম্যাচকে ঘিরে জেলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর