শিরোনাম

কলেজে যাওয়ার পর থেকেই নিখোঁজ সঙ্গীতা রাণী সেন

কলেজে যাওয়ার পর থেকেই নিখোঁজ সঙ্গীতা রাণী সেন

ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সঙ্গীতা রাণী সেন (২০) নামে এক কলেজছাত্রী। গত রোববার (২৯ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সঙ্গীতা রাণী সেন ঠাকুরগাঁও সরকারি গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার রুহিয়া এলাকার কষালগাঁও গ্রামের বাসিন্দা শিবেন্দ্রনাথ সেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকেই সঙ্গীতার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

মেয়ের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর