শিরোনাম

সরকারি বস্তা ব্যবহার করে ধান পরিবহন, ৪৩১ বস্তা ধান জব্দ

সরকারি বস্তা ব্যবহার করে ধান পরিবহন, ৪৩১ বস্তা ধান জব্দ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগযুক্ত বস্তায় ধান পরিবহনের অভিযোগে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ মোট ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার সাধন ঘোষ বটিয়াঘাটা উপজেলার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, সরকারি সিলযুক্ত বস্তা ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে তা খুলনার দিকে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে মামলা করেন, যার নম্বর ১৪ (তারিখ: ১৭/০৬/২০২৬)।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, সরকারি বস্তার অপব্যবহারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ধান ও ট্রাক খাদ্য গুদামে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর