শিরোনাম
আটক দোকান মালিকের ছেলে

রংপুরে কথা কাটাকাটির জেরে কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রংপুরে কথা কাটাকাটির জেরে কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রংপুর নগরীর খামার মোড়ে সামান্য কথা কাটাকাটির জেরে শাওন (২৫) নামে এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুর (৩০) বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনার পর স্থানীয়রা মনুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, দোকানে থুতু ফেলা নিয়ে বিরোধের একপর্যায়ে মনু হামলা চালায়। নিহত শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। অভিযুক্তের মানসিক ভারসাম্যহীনতার দাবি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর