শিরোনাম

বাগেরহাটের আলোচিত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাগেরহাটের আলোচিত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিন্টু শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ মে) র‌্যাব-৬ ও র‌্যাব-২ এর যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মহসিন হাওলাদার (৪০) ও শিমুল মোল্লা (৫২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় ও জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা মিন্টু শেখ হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার আসামিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর