শিরোনাম

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুর গলাকেটে হত্যা

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুর গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী সেকশন–১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোছা. লামিসা (৭)।

ঢাকা মহানগর পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রতিবেশী এক ব্যক্তির সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর