ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছেন। মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ঘটনাস্থলেই চার ভাই মারা যান।
নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই আপন ভাই এবং প্রবাসে কর্মরত ছিলেন।
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া, পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক বিরাজ করছে।