শিরোনাম

৪ দিন পর খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন

৪ দিন পর খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন
ছবি: প্রতিনিধি

চার দিন পর খুলে দেওয়া হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ের নির্দেশনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়।

তবে শ্রেণিকক্ষ খুলে দেওয়া হলেও এখনো পাঠদান শুরু হয়নি। একই সঙ্গে চলমান পরীক্ষাগুলোও নিজ নিজ বিভাগ থেকে শুরু করা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী সপ্তাহের শুরুতেই ঈদের ছুটি শুরু হওয়ায় গত এক মাসের আন্দোলনের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদের আগে নেওয়া সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, সাধারণ শিক্ষকদের চার দফা দাবিতে গত ১১ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর