শিরোনাম

রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন
ছবি: সংগৃহীত

রাজধানীতে শিশু রামিসা হত্যাসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে প্রতীকীভাবে ১০ মিনিট সড়ক অবরোধ করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, অ্যাডভোকেট শামীম আরা, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের কার্যকর ভূমিকা ও দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব নয়। তারা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর