শিরোনাম

এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বদলাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশিং

এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বদলাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশিং

চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের দাবি উঠেছে। জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি থানাভিত্তিক দালালচক্রের দৌরাত্ম্য কমেছে বলে স্থানীয়দের অভিযোগ ও অভিমত পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবা নিয়ে আস্থা বেড়েছে।

স্থানীয়দের দাবি, আগে সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ বা মামলা করতে গিয়ে অনেকেই হয়রানির শিকার হতেন এবং দালালদের মাধ্যমে সেবা নিতে বাধ্য হতেন। বর্তমানে থানায় গিয়ে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, "আগে থানায় যেতে ভয় লাগত। দালালের মাধ্যমে কাজ করতে হতো। সম্প্রতি একটি জিডি করতে গিয়ে কোনো অর্থ ছাড়াই দ্রুত সেবা পেয়েছি। পুলিশের আচরণও ছিল আন্তরিক।"

জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মতে, পুলিশ সুপারের নির্দেশনায় থানাগুলোর সেবার মান উন্নত হয়েছে এবং জনবান্ধব পুলিশিং জোরদার হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমেছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং জেলার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে।

তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর