শিরোনাম

বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
ছবি: প্রতিনিধি

বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে ১৯ মে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী মেলার কার্যক্রম ও প্রস্তুতি তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হবে।

আগামী ১৯ মে বরিশাল রেকর্ড রুম প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিভাগীয় ভূমিসেবা মেলা শুরু হবে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা সবাইকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর