শিরোনাম

রংপুর মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশু মারা গেল

রংপুর মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশু মারা গেল

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের হামের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আবু হুজাইফা মারা যায়। শিশুটি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আমির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মে হামের উপসর্গ দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং রমেকে ৫ জন চিকিৎসাধীন।

গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৪০৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ৭০ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গে মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর