শিরোনাম

ভোলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

ভোলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
ছবি: প্রতিনিধি

ভোলায় ২০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শুক্রবার (১৫ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদী এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের অভিযোগে শরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর