শিরোনাম
ব্যতিক্রমী উদ্যোগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন যুবকের

সৈয়দপুরে কেজি দরে বিক্রি হচ্ছে রান্না করা গরুর ভুনা

সৈয়দপুরে কেজি দরে বিক্রি হচ্ছে রান্না করা গরুর ভুনা

সৈয়দপুর শহরের ব্যস্ত সড়কের পাশে বড় ডেকে গরুর ভুনা মাংস রান্না করছেন এক যুবক। দৃশ্যটি দেখে অনেকেই বিয়েবাড়ির আয়োজন মনে করলেও বাস্তবে এটি একটি ব্যতিক্রমী ব্যবসা। রান্না করা গরুর ভুনা মাংস কেজি দরে বিক্রি করে এলাকায় আলোচনায় এসেছেন জোবায়ের মাহাদি (৩৫) নামের এক যুবক।

শহীদ তুলশীরাম (টিআর) সড়কে প্রতি শুক্রবার তার এই অস্থায়ী দোকানে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে মেসে থাকা শিক্ষার্থী, চাকরিজীবী ও বাইরের জেলা থেকে আসা শ্রমিকদের কাছে মাংসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ক্রেতাদের দাবি, বাজারে কাঁচা গরুর মাংসের দামের তুলনায় সামান্য বেশি খরচে সুস্বাদু রান্না করা ভুনা মাংস পাওয়া যাচ্ছে। ফলে ঝামেলা ছাড়াই অনেকেই এখান থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছেন।

জোবায়ের মাহাদি জানান, তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হওয়ায় অতিরিক্ত আয়ের জন্য এই উদ্যোগ নেন। শুক্রবার কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় সেদিনই তিনি মাংস রান্না ও বিক্রি করেন।

তিনি বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি শুক্রবার দুই থেকে আড়াই মণ গরুর ভুনা মাংস বিক্রি করেন। ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় এখন এ উদ্যোগই পরিবারের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।

ভবিষ্যতে একটি ছোট হোটেল বা রেস্তোরাঁ প্রতিষ্ঠা করে স্বল্পমূল্যে মানুষের কাছে মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার স্বপ্নের কথাও জানান এই উদ্যোক্তা।

স্থানীয়দের মতে, সীমিত সামর্থ্য নিয়েও উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের মাধ্যমে জোবায়ের মাহাদির এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর