জাতীয়

“ডিজিএফআইর সেলে তারেককে অমানবিক নির্যাতন করা হয়েছিল”: সাবেক সেনাপ্রধান

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন মামলায় মুখ খুললেন, দাবি—ডিজিএফআই ২০০৭-২০০৯ সালে বেসামরিক ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নির্যাতন করত।
রোববার (৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলের সামনে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ওই সময় ডিজিএফআই কার্যত ‘মুখ্য নিয়ন্ত্রক’ হিসেবে কাজ করত এবং যেকোনো ব্যক্তিকে ইচ্ছামতো আটক ও জিজ্ঞাসাবাদ করা হতো। তিনি জানান, মন্ত্রী ও এমপিদের নির্দেশে অনেক রাজনৈতিক নেতাকেও তুলে এনে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল।
সাবেক সেনাপ্রধান অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গও উল্লেখ করেন, ২০০৩ সালে অভিযানে অন্তত ১২ জন সরকারি হিসেবে ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন, তবে হিউম্যান রাইটস ওয়াচের মতে মৃত্যুর সংখ্যা ৬০-এর কাছাকাছি। অভিযানে জড়িতদের পরবর্তীতে দায়মুক্তি দেওয়া হয়, যা কার্যত ‘লাইসেন্স টু কিল’ হিসেবে বিবেচিত।
এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও শাইখ মাহদী। আসামিপক্ষে ছিলেন নাজনীন নাহার ও মুনসুরুল হক চৌধুরী।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়; ৮ ফেব্রুয়ারি তার প্রথম সাক্ষী হিসেবে ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি নেওয়া শুরু হয়।

 

নির্বাচনের দিনে মেট্রোরেল পরিচালনায় বিশেষ নির্দেশনা জারি

ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচন উপলক্ষে সেদিন মেট্রোরেল চলাচল স্বাভাবিকের চেয়েও বাড়ানো হবে। ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকলেও মেট্রোরেল কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে, সেগুলো নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হবে। এ সময় মেট্রোরেল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
শেখ বশিরউদ্দীন

নির্বাচনের তিন দিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর সচল রাখতে কঠোর অবস্থানে সরকার

ছবি: সংগৃহীত

“ডিজিএফআইর সেলে তারেককে অমানবিক নির্যাতন করা হয়েছিল”: সাবেক সেনাপ্রধান

ছবি: সংগৃহীত
নির্বাচন উপলক্ষে সারাদেশে যান চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা, ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগে ও ভোটের দিন সারাদেশে যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। একই সঙ্গে মোটরসাইকেল চলাচলের ওপর আরও দীর্ঘ সময়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন ও জনস্বার্থ বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি সেবা, চিকিৎসা ও ওষুধ পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট যান চলাচলের অনুমতি থাকবে। বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীরা পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতে ছাড় পাবেন। একইভাবে, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার থাকলে প্রার্থী ও তাঁদের এজেন্টরা একটি করে ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন। সাংবাদিকদের ক্ষেত্রেও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি থাকলে যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে ন্যূনতম যান চলাচল স্বাভাবিক রাখা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়। পাশাপাশি, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এ বিধিনিষেধ কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়

শেষপর্যায়ে ১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার তোড়জোড়

ছবি: সংগৃহীত
বিচার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের সঙ্গে আরও সদস্য যোগ হওয়ায় যমুনা অভিমুখী সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ করে দেয়। অবস্থানরতরা প্রধান উপদেষ্টা থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং জাতিসংঘের হস্তক্ষেপে হাদি হত্যার তদন্তের জন্য অনুরোধ জানাতে হবে বলে মন্তব্য করেছেন। তারা ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হত্যার বিচারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। হত্যার ঘটনার পর ইনকিলাব মঞ্চ ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করে, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

২০২৬ একুশে পদকে নাম উঠল ৯ বিশিষ্ট ব্যক্তির ও ব্যান্ড ‘ওয়ারফেজ’এর

রমজানে অফিস চলবে ৯টা থেকে ৩টা ৩০ পর্যন্ত

বিদেশফেরত যাত্রী কতটা সোনা দেশে আনতে পারবেন

0 Comments