বিশ্ব

হোয়াইট হাউসের ‘পার্প ওয়াক’ ভিডিও ও মার্কিন হামলায় কাঁপল ভেনেজুয়েলা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন–কারাকাস উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক পদক্ষেপ ও ভিডিও প্রকাশ।
হোয়াইট হাউসের সরকারি ‘র‍্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে এমনভাবে দেখানো হয়েছে, যা ‘পার্প ওয়াক’—অর্থাৎ অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার দৃশ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভিডিওতে কালো হুডি পরা মাদুরোকে একটি করিডোর দিয়ে হাঁটতে দেখা যায়, যেখানে নীল কার্পেটে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক শাখার নাম লেখা ছিল। ভিডিওটির শিরোনামে লেখা হয়, ‘পার্প ওয়াক সম্পন্ন হয়েছে’। এ সময় মাদুরোকে সেখানে উপস্থিত একজনকে ‘শুভ নববর্ষ’ জানাতেও দেখা যায়। সিএনএন এ তথ্য জানিয়েছে।
এর মধ্যেই ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের খবর সামনে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য উভয়ই রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভেনেজুয়েলান কর্মকর্তার প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে কাতিয়া লা মার এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে যুদ্ধবিমান হামলা চালানো হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজসহ তাঁর পরিবারের সদস্যরা নিহত হন। হামলায় উইলম্যান গঞ্জালেস নামে এক ব্যক্তি আহত হন এবং তাঁর বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরেক প্রতিবেশী ৭০ বছর বয়সী জর্জ জানান, এই হামলায় তিনি সর্বস্ব হারিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো অভিযানে কারাকাস ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণ, আগুন ও ধোঁয়া দেখা গেছে। যাচাই করা ভিডিও অনুযায়ী, অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে হামলার প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে লা কারলোতা বিমানঘাঁটি, ফুয়ের্তে তিউনা সামরিক স্থাপনা, পোর্ত লা গুয়েরা বন্দর, হিগুয়েরোতে বিমানবন্দর এবং মিরান্ডা অঙ্গরাজ্যের এল ভলকান টেলিকম টাওয়ার।
এই ঘটনাগুলো ভেনেজুয়েলা সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি
নিহত ইরানের গোয়েন্দা প্রধান

ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক আল জাজিরার লাইভ প্রতিবেদনে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য প্রকাশিত হয়েছে। ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, আজ ভোর রাতে “মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায়” খাদেমি নিহত হন। তবে ঘটনার বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চলছেই, যা সোমবার পর্যন্ত ৩৮ দিনে গড়িয়েছে। প্রথম দিনে ইরানের শীর্ষ নেতৃত্ব, সহ সর্বোচ্চ নেতা খামেনিসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সময়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কড়া হুমকি দিয়েছেন; মঙ্গলবারের মধ্যে চুক্তি না হলে ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করা হবে বলে ঘোষণা দিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিলেন ট্রাম্প

টানা ৩৭ দিনের ইন্টারনেট শাটডাউনে নতুন রেকর্ড গড়ল ইরান

ছবি: প্রতিনিধি

ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তেলের পাইপলাইন

ট্রাম্পের অবর্তমানে কে ধরবে যুক্তরাষ্ট্রের হাল ?

যুক্তরাষ্ট্রে ইতিহাসে সব চেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। জুনে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে। তার বয়সকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন জাগছে—দায়িত্বকালীন প্রয়াণ ঘটলে রাষ্ট্রের নেতৃত্ব কে গ্রহণ করবে। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট দায়িত্বকালীন মৃত্যুবরণ করলে ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্টের হাতে চলে যায়। কোন নির্বাচনের বিলম্ব বা শূন্যকাল ঘটেনা। এই বিধান অনুযায়ী, প্রয়াণ ঘটলে জেডি ভান্স ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি আটবার ঘটেছে—চারবার হত্যাকাণ্ডে, চারবার স্বাভাবিক মৃত্যুতে। সর্বশেষ ঘটনা ১৯৬৩ সালে, যখন জন এফ কেনেডি নিহত হন এবং লিন্ডন জনসন দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে ইরান নিয়ে চলমান যুদ্ধ ট্রাম্পের জন্য চাপের কারণ। ৩৭ দিন ধরে চলা সংঘর্ষে এখনও লক্ষ্য অর্জন করতে পারেননি, ফলে যুদ্ধ বন্ধের কোনো কার্যকর উপায় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়সী এই প্রেসিডেন্টের জন্য।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬ 0

মার্কিন সি-১৩০ বিমান ধ্বংসের দাবি ইরানের

রাতভর ইরানের মুহুর্মুহু হামলায় কুয়েতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অবশেষে নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
কলকাতায় হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে ভারতকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নিতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে ভারতের গুরুত্বপূর্ণ শহরও লক্ষ্যবস্তু হতে পারে। শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ভারত সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান পরিচালনার চেষ্টা করতে পারে। এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে পাকিস্তান ‘দ্রুত, পরিকল্পিত ও চূড়ান্ত প্রতিক্রিয়া’ জানাবে বলে তিনি উল্লেখ করেন। তবে তার উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী পরিস্থিতি তৈরি করতে পারে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বাড়তি সতর্কতার ইঙ্গিত বহন করে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬ 0

ইরানের অভ্যন্তরে কঠিন চ্যালেঞ্জে মার্কিন স্পেশাল ফোর্স

হরমুজে ইরানের টোল বুথ সচলের পরপরই পার হলো ৪ তেলবাহী জাহাজ

নিখোঁজ পাইলটের সন্ধানে ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার

0 Comments