বাংলাদেশ

কদমতলী কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, ধ্বংসস্তূপে মিলল ৫ মরদেহ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬


রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনায় আহত এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে ইউনিটগুলো। আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট কাজ করে এবং প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
রামপালে ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  বাগেরহাটের রামপালে স্থাপিত “আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার” পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি এবং আগত রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের পর প্রতিমন্ত্রী হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের মানে সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের ফাউন্ডার পরিচালক রেজা সেলিম তার কার্যক্রম ও সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাগেরহাট এপ্রিল ৪, ২০২৬ 0

মাহবুব মোর্শেদ নিজের গাড়ি রেন্ট-এ-কারের মাধ্যমে ভাড়া দিয়েছিলেন বাসসকে

কদমতলী কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, ধ্বংসস্তূপে মিলল ৫ মরদেহ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে শামা ওবায়েদ

ছবি: প্রতিনিধি
প্রস্তাব প্রত্যাহার মেনে নেয়নি ফেনী, প্রতিবাদে মানববন্ধন

  ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম, ফেনী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পরিচালনা করেন প্রধান সমন্বয়কারী মোরশেদ হোসেন।   বক্তারা বলেন, ২৫ জানুয়ারি ফেনী পাইলট স্কুল মাঠে প্রধানমন্ত্রীর দেওয়া মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ফেনীর জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, শিক্ষাবিদ শাহাদাত হোসেন বাদল, পিআরপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরীফুল ইসলাম অপু, সামাজিক সংগঠক ওসমান গনি রাসেল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, আব্দুল বারিক, শামিম ভূঁইয়া, এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, আলোকিত বাংলার সম্পাদক এ এম মোরশেদ শিবলী, ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এস আলম অপু ও পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছালামসহ আরও অনেকে।  

ফেনী এপ্রিল ৪, ২০২৬ 0

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: প্রতিনিধি

ফুটবল খেলা কেন্দ্র করে ভাঙ্গায় সংঘর্ষ, আহত ৩০

ছবি: প্রতিনিধি

সরকারি নির্দেশনা না মেনে আলোকসজ্জায় বিসিক উদ্যোক্তা মেলা

ডিসির বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা।  শুক্রবার (৩ এপ্রিল) তার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া অডিওতে হোসনে আরাকে এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে অভিযোগ করতে শোনা যায় যে, জেলা প্রশাসক তার কাছে আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করায় তাকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে অনিয়ম ও চাপ প্রয়োগ করা হতো। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক পূর্বেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মানহানির উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।  

ঝিনাইদহ এপ্রিল ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সালথায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, ভাঙচুর বহু বাড়িঘর

ছবি: প্রতিনিধি

তেল কেলেঙ্কারিতে রাজশাহীর ফায়ার সার্ভিসের ৫ সদস্য প্রত্যাহার

ছবি: প্রতিনিধি

শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা

0 Comments