বিনোদন

ঘণ্টাখানেক পানিতে ডুবে ফুসফুসে বালি ও নোনাজল ঢুকে মারা গেছেন রাহুল

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬


টলিউডের বর্ষীয়ান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্প মহলে। দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর প্রাথমিক ময়নাতদন্তে দেখা গেছে, তাঁর ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনাজল জমে গেছে।
ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক ঘণ্টা পানির নিচে থাকা এবং গভীর পানির চাপের কারণে শরীরে বালি ও নোনাজল প্রবেশের সম্ভাবনা রয়েছে। অভিনেতা সাঁতার জানতেন বলে জানা গেলেও, হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। শুটিং ইউনিটের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করতে এগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন।
অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অভিযোগ করেছেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা ছিল না। দ্রুত চিকিৎসা পৌঁছালে জীবন রক্ষা করা সম্ভব হতে পারত বলে তিনি মনে করেন।
রবিবার (২৯ মার্চ) এবং সোমবার (৩০মার্চ) প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তমলুক হাসপাতালে ভক্ত ও সহকর্মীদের ঢল নেমে আসে। কলকাতার বিজয়গড়ে তাঁর বাসভবন সংলগ্ন ভোলা বসু ভবনে মরদেহ রাখা হবে, যাতে চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের সহকর্মী ও ভক্তরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। এরপর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

বিনোদন

আরও দেখুন
ঘণ্টাখানেক পানিতে ডুবে ফুসফুসে বালি ও নোনাজল ঢুকে মারা গেছেন রাহুল

টলিউডের বর্ষীয়ান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্প মহলে। দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর প্রাথমিক ময়নাতদন্তে দেখা গেছে, তাঁর ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনাজল জমে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক ঘণ্টা পানির নিচে থাকা এবং গভীর পানির চাপের কারণে শরীরে বালি ও নোনাজল প্রবেশের সম্ভাবনা রয়েছে। অভিনেতা সাঁতার জানতেন বলে জানা গেলেও, হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। শুটিং ইউনিটের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করতে এগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন। অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অভিযোগ করেছেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা ছিল না। দ্রুত চিকিৎসা পৌঁছালে জীবন রক্ষা করা সম্ভব হতে পারত বলে তিনি মনে করেন। রবিবার (২৯ মার্চ) এবং সোমবার (৩০মার্চ) প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তমলুক হাসপাতালে ভক্ত ও সহকর্মীদের ঢল নেমে আসে। কলকাতার বিজয়গড়ে তাঁর বাসভবন সংলগ্ন ভোলা বসু ভবনে মরদেহ রাখা হবে, যাতে চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের সহকর্মী ও ভক্তরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। এরপর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬ 0

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন আর নেই

ফুলের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিমি

বিশ্বখ্যাত পপ তারকা রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ

ইকরা আরেকটি বিয়ে ও বাসর করেছে : আলভী

শুক্রবার (৬ মার্চ) রাতের একটি স্ট্যাটাসে অভিনেতা আলভী তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছেন, যা ইকরার মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, নেপাল শুটিংয়ের দিন থেকে বাড়িতে ইকরার বন্ধু ও সন্তানদের নিয়মিত যাওয়া-আসা চলত এবং মধ্যরাত পর্যন্ত মদ ও গাঁজার পার্টি হত; বিষয়টি সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে। এছাড়া আলভী বলেছেন, ইকরার ফোনে কে ‘ডিসেবল’ করেছে তা ফরেনসিক রিপোর্টে নির্ধারণ করা প্রয়োজন এবং তিনি নিজেও তার ফোনের আলাপচারিতা তদন্তকারীদের খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, কেন ইকরার মৃত্যুর পর তা করাতে বাধা দেওয়া হলো এবং রিপোর্টে কারও চাপের কারণে তথ্য পরিবর্তন হওয়া যাবে না। নিজের স্ত্রীর সম্ভাব্য পরকীয়া বিষয়েও আলভী জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘নাবিদ’ নামের এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক ছিল, যা তিনি ‘ভালোবাসার কারণে’ মেনে নিয়েছেন। তিনি সতর্ক করেছেন, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং কর্মক্ষেত্রের অমনোবল তার তদন্তে বাধা দেবে। তাই অনুরোধ করেছেন, ছেলে রিজিকের স্বার্থে এবং সত্য উদঘাটনের জন্য ভক্তরা ইকরা মৃত্যুর আসল রহস্য প্রকাশে সহায়তা করবেন। ইকরার মৃতদেহ ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে উদ্ধার করা হয়। ঘটনাকালে আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। দম্পতির ১৪ বছরের সম্পর্কের ফলস্বরূপ রিজিক নামে এক পুত্র সন্তান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৬ 0

‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’: তিথি

ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে এবার নীরবতা ভাঙলেন ডলি

ফেসবুকে ইকরাকে নিয়ে আলভীর নতুন পোস্টকে কেন্দ্র করে আবারো বিতর্ক

শুটিং সেটে মারধরের অভিযোগে আবারো বিতর্কে তানজিন তিশা

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে সহশিল্পীর প্রতি অসদাচরণ ও শারীরিক আঘাতের অভিযোগ উঠেছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা–এর বিরুদ্ধে। অভিযোগকারী অভিনেত্রী সামিয়া অথৈ দাবি করেছেন, দৃশ্য ধারণ চলাকালে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, যার ফলে তিনি রক্তাক্ত হন। জানা যায়, পরিচালক রাফাত মজুমদার রিংকু–র নির্মাণাধীন একটি নাটকের শুটিং চলাকালে গত ২ মার্চ এ ঘটনা ঘটে। নাটকে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিমসহ একাধিক শিল্পী। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণের সময় তিশা ইচ্ছাকৃতভাবে খামচি দিয়ে অথৈয়ের হাতে আঘাত করেন। উপস্থিত সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন বলে জানা গেছে। অভিযোগের সূত্রপাত একটি ব্যক্তিগত উপহার প্রদানকে কেন্দ্র করে হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া অতীতে পেশাগত বিষয়ে ফোনে হুমকির অভিযোগও উত্থাপন করেছেন সামিয়া অথৈ। তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর সংশ্লিষ্ট মহলে পেশাগত আচরণবিধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শিল্পীদের পারস্পরিক সম্মান বজায় রাখার প্রশ্নটি সামনে এসেছে। ভুক্তভোগী পক্ষ প্রয়োজনীয় আইনি প্রতিকার চাইবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।     বিস্তারিত আসছে...   

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0

আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজয়–রেশমিকা, আলোচনায় রাশমিকার ছোট বোন

ছবি: ‍সংগৃহীত

মানিকগঞ্জে ওমর সানীর রেস্তোরাঁয় গ্রাহককে কুপিয়ে আহত

তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচারে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

0 Comments