বাংলাদেশ

খাল খননে কৃষি বিপ্লবের আশাবাদ বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬

খাল খননের মাধ্যমে সারাদেশে কৃষি বিপ্লব ঘটবে এবং অনাবাদি জমি আবার উৎপাদনের আওতায় আসবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তেরখাদা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কৃষক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সরকার গঠন করলে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে, মৎস্য খাত সম্প্রসারিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া অঞ্চলে পানির অভাবে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি পড়ে আছে। খাল খননের মাধ্যমে এসব এলাকায় কৃষি ও মৎস্য চাষের সম্ভাবনা তৈরি করা হবে।
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, তিনি আজ শুধু একটি দলের নেত্রী নন, সকল রাজনৈতিক দল ও ধর্মের মানুষের কাছে ঐক্যের প্রতীক। নারী ক্ষমতায়ন ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয়।
পরে সন্ধ্যায় তেরখাদার সাচিয়াদাহ বাজারে আয়োজিত আরেক দোয়া মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন আজিজুল বারী হেলাল।

বাংলাদেশ

আরও দেখুন
সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

  নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

ছবি:প্রতিনিধি
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

    পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। মালকাডাঙ্গা এলাকায় সীমান্ত পিলার ৭৭৫/১১এস সংলগ্ন বাংলাদেশ অংশে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। অপরদিকে বড়শশী সীমান্তে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া দেয়। এসময় হামলার চেষ্টা হলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে একটি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি জানায়, জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  

আমির খসরু লাবলু এপ্রিল ১০, ২০২৬ 0

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

    ফকিরহাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ আরও অনেকে। শুভেচ্ছা জানানোর পরে উপজেলা সম্প্রসারিত ভবনের সভাকক্ষে আসন্ন বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। যোগদানের আগে মো: রোকনুজ জামান কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৬ 0

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন, দ্রুত নির্মাণের দাবি

ছবি: প্রতিনিধি

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 Comments