দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে আগরতলা-ঢাকা- কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের জিএম ওয়ারিছ আলম ডিএস জানান, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে চলবে। তার পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এই বাস পরিষেবা শুরু হবে। ঢাকা হয়ে আগরতলা - কলকাতা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে গত দেড় বছর ধরে রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় সাময়িকভাবে তা বন্ধ ছিলো। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে বন্ধ থাকা বাস সার্ভিস দেড় বছরের বেশি সময় পর মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ভারত ও বাংলাদেশ, দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূত্র ধরেই এ পথে পরীক্ষামূলকভাবে ফের যাত্রা শুরু করে। ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এই পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে বলেও আশাবাদী তিনি। এছাড়া আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা ফের চালু হওয়ায় স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছাতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে বাসে ঢাকা হয়ে সেই যাত্রাপথ অনেকটাই কমে যায়। আগরতলা থেকে ঢাকা হয়ে বাসে কলকাতায় মাত্র ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী অভ্যন্তরীণ ফ্লাইটে বরুণ অরোরা (৩৮) নামের ভারতীয় এক যাত্রী ঘুমানোর ভান করে পাশে বসা নারী সহযাত্রীর গায়ে বারবার স্পর্শের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ঘটনার সময় ভুক্তভোগী নারী অবতরণের ঠিক আগে অরোরার অশ্লীল আচরণ লক্ষ্য করেন। ফেডারেল তদন্তকারী সংস্থা এফবিআই তদন্তের পর, ভার্জিনিয়ার ফেডারেল আদালতে রাষ্ট্রপক্ষের অভিযোগ মঞ্জুর হয়। মামলার তদন্ত ও প্রসিকিউশন পরিচালনা করেছেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা ও সহকারী অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ। দোষী সাব্যস্ত অরোরা বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বিচারক আগামী ৭ মে সাজা নির্ধারণ করবেন; সম্ভাব্য সর্বোচ্চ দণ্ড দুই বছরের কারাদণ্ড। উল্লেখযোগ্য, ২০২৪ সালের নভেম্বরে ব্রিটেনে ৩৪ বছর বয়সী ভারতীয় নাগরিক জাভেদ ইনামদারকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) শারজাহর একটি হলে বিএনপির আল সাজ্জা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল সাজ্জা ইউনিট বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন এবং প্রধান বক্তা ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক। বক্তারা বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতা। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্রের সংকটকালে তাঁর নেতৃত্ব ও সাহসী ভূমিকা জাতির জন্য দিকনির্দেশক হয়ে থাকবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। এতে আল সাজ্জা ইউনিট ও শারজাহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।