রাজশাহী

ছবি: প্রতিনিধি
রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে শিশুশ্রম নিরসনে একটি বিভাগীয় কর্মশালা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রম পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করা হয়। তিনি বলেন, “শিশুশ্রম শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন নয়, এটি একটি সামাজিক অপরাধ। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।” বিশেষ অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বজলুর রশীদ বলেন, “শিশুশ্রম নির্মূলে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। শিশুরা শিক্ষায় ফিরলে সমাজ ও রাষ্ট্র দুটোই উপকৃত হবে।” প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূইয়া শিশুশ্রম নিরসনের বিষয়ে বলেন, “শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল এবং অন্যান্য খাতে শিশুশ্রম ধীরে ধীরে বন্ধ করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে।” কর্মশালায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পুলিশি ভূমিকা তুলে ধরে বলেন, “শিশুশ্রমের সঙ্গে মানবপাচার, মাদক ও অপরাধ জড়িত থাকার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে শিশুদের উদ্ধার ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করছে।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. এম. ফখরুল ইসলাম বলেন, দারিদ্র্য, অভিভাবকদের অজ্ঞতা ও শিক্ষার অভাব শিশুশ্রম বৃদ্ধির মূল কারণ। তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান দাবি করেন। আইএলও বাংলাদেশের জাতীয় পরামর্শক হালিমা আক্তার জাতীয় প্রেক্ষাপটে শিশুশ্রম পরিস্থিতি এবং আইএলও’র সহায়তা তুলে ধরেন। এছাড়া ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম শিশুশ্রম নিরসন ও কর্মসংস্থানে সংস্থার ভূমিকা ব্যাখ্যা করেন। কর্মশালায় ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত উদ্যোগ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবগণ, ডিআইএফই-এর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি অংশ নেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, কর্মশালাটি “টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

রাজশাহী জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে এক ব্যবসায়ী পরিবার অভিযোগ করেছেন যে, সাংবাদিক পরিচয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের উপর নানা রকম হয়রানি চালাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, পরিকল্পিতভাবে জমি ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। পরিবারের বরাত দিয়ে আরমিনা আক্তার বলেন, তাদের বিরুদ্ধে শারীরিক হামলা, মিথ্যা মামলা, পুলিশ এবং মিডিয়ার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে জমি সংক্রান্ত বিরোধের এক ঘটনাকে কেন্দ্র করে ২১ ডিসেম্বর গোদাগাড়ী থানায় এক মিথ্যা মামলা দায়ের করা হয়। এছাড়াও পরিবারের অন্য সদস্যরাও একই সময়ে আহত হয়েছেন। পরিবারের অভিযোগ, থানায় সহায়তা চাইলে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। বরং হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে। তারা দাবি করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযুক্ত সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, তিনি কখনো তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেননি। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী জানুয়ারী ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
রাজশাহীতে ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে দুই নারী ও এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—চন্দ্রিমা থানার খালেদা বেগম (২৫) ও নাছরিন খাতুন (২৬) এবং শাহমখদুম থানার মো. শুভ (২০)। ডিবি জানায়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী ও নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে খালেদা ও নাছরিনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। একই দিনে শাহমখদুম এলাকায় শুভকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেরকৃতরা মাদক বিক্রির স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী জানুয়ারী ৪, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

বাগেরহাটের আড়পাড়ায় জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ৬

বাগেরহাট ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0