অপরাধ

মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসপাতালে ভর্তি ছাত্র, শিক্ষক আটক

Icon
নরসিংদী
প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মুমূর্ষ  অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ছাত্রকে । এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কে  আটক করেছে পুলিশ । নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের অবস্থা এখন আশংকাজনক। 


সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ মুজাহিদকে তার আবাসিকে শিক্ষক নাজমুস সাকিব এ নির্যাতন করেন। 
শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ পড়ার জন্যে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুস  উত্তেজিত হয়ে ছাত্র মুজাহিদকে এ বেধড়ক প্রহার করেন। এতে মুজাহিদের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 
প্রতিষ্ঠানের পরিচালক বলেন, আমরা মুজাহিদদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। শিক্ষক নাজমুল ইসলামকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর পরই পুলিশ তাকে আটক করে।

 

ছবি: প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসপাতালে ভর্তি ছাত্র, শিক্ষক আটক

  নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মুমূর্ষ  অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ছাত্রকে । এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কে  আটক করেছে পুলিশ । নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের অবস্থা এখন আশংকাজনক।  সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ মুজাহিদকে তার আবাসিকে শিক্ষক নাজমুস সাকিব এ নির্যাতন করেন।  শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ পড়ার জন্যে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুস  উত্তেজিত হয়ে ছাত্র মুজাহিদকে এ বেধড়ক প্রহার করেন। এতে মুজাহিদের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  প্রতিষ্ঠানের পরিচালক বলেন, আমরা মুজাহিদদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। শিক্ষক নাজমুল ইসলামকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর পরই পুলিশ তাকে আটক করে।  

নরসিংদী এপ্রিল ৪, ২০২৬ 0

ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে অজ্ঞান পার্টির ২ নারী ও ১ পুরুষ গ্রেফতার

আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে গৃহবধূ হত্যা ও শিশু ধর্ষণ চেষ্টায় দুই আসামিকে কারাদণ্ড

  নোয়াখালীর পৃথক দুই ঘটনায় আদালত দুই আসামিকে দণ্ড দিয়েছেন। এক মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, আর অপর মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রায় ঘোষণা করেন। প্রথম মামলায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার দিন ভোরে নামাজরত অবস্থায় গামছা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। অপর মামলায়, বেগমগঞ্জের করিমপুর এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলাটি ২০২০ সালের মার্চে দায়ের করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সেলিম শাহী জানিয়েছেন, আদালতের রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায়  নবজাতক বিক্রির চাপ

মাদকাসক্ত মায়ের কোলে নবজাতক

২৪ দিনের শিশুকে বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষাবৃত্তির চেষ্টা মা-বাবার

প্রতীকী ছবি

ভুট্টাখেতে রক্তাক্ত অবস্থায় মিললো শিশু, অবস্থা আশঙ্কাজনক

ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন। সোমবার (৩০ মার্চ) র‍্যাব এ তথ্য নিশ্চিত করে। র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতগুলো নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল। ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, ২৯ মার্চ রাত ১১টার দিকে আভিযানিক টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে আম বাগানের মধ্যে থাকা চারটি প্লাস্টিক ব্যাগ থেকে মোট ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া, কাঁচের টুকরা, লোহার পেরেক, প্লাস্টিকের জর্দার কৌটা, কসটেপ ও গ্যাস লাইটার উদ্ধার করা হয়। এগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংরক্ষিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ৩০, ২০২৬ 0

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে কলেজশিক্ষকের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাই

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে স্কুল ব্যাগে ৪৮০০ ইয়াবা, যুবক গ্রেফতার

এবার ইউএনওর বিরুদ্ধে জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ

0 Comments