অপরাধ

ছবি: প্রতিনিধি
সাবেক সেনাকে হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী নুরু বিশ্বাস গ্রেফতার

                                ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়ায় সাবেক সেনা মো. শহিদুল সোহেলের ওপর হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নুরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযান গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে নুরুকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, “অভিযান চালিয়ে হামলার মূল হোতা নুরুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।” ঘটনার সময় বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে শহিদুল সোহেলের ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা করেছেন।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৯, ২০২৬ 0
স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত

  বরিশালের বানারীপাড়ায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারিয়া আক্তার (১৮) নামে এক সন্তানের জননী মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জানা যায়, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মারিয়া আক্তারের সঙ্গে রবিউল মৃধার বিয়ের তিন বছর হলো। তাদের সংসারে দুই বছরের কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে দম্পতি ঢাকার নন্দীপাড়ার ছোট বটতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। রবিউল লেগুনা গাড়ির চালক। মারিয়ার বাবা কবির হাওলাদারের অভিযোগ, যৌতুকের দাবী, বিয়ের সময় প্রতিশ্রুত স্বর্ণের দুল না দেওয়া ও মাদক সেবনে বাধা দেওয়ায় রবিউল দীর্ঘদিন ধরে মারিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। স্ত্রীকে নির্যাতনে স্বামীর মা ও বোনও সহযোগিতা করতেন। গত শনিবার (৪ এপ্রিল) রবিউল মারিয়াকে মারধর করে গুরুতর আহত করে। চিকিৎসা না করিয়ে বাসায় ফেলে রাখার কারণে তার অবস্থার অবনতি হয়। ৮ এপ্রিল বেলা ১১টার দিকে মারিয়ার মা হাফিজা বেগম ঢাকาจান। গুরুতর আহত অবস্থায় মারিয়াকে পূর্ব সলিয়াবাকপুরের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান। বানারীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবার দাবি করেছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এলাকাজুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বরিশাল এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
জামালপুরে জাল টাকার জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার

  জামালপুর র‍্যাব-১৪ এর অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মোঃ মুর্শিদুল হক (৩৩) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার চাপাতলী এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে ৬,৮০০ টাকা জাল নোট, একটি মনিটর, তিনটি প্রিন্টার, একটি পাওয়ার ক্যাবল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ১ লাখ জাল টাকার বিপরীতে ৩০ হাজার টাকা নেওয়ার বিষয়টিও স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। র‍্যাব জানায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।  

তানিয়া আক্তার এপ্রিল ৮, ২০২৬ 0
মো. আনোয়ার হোসাইন
ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিচ্ছে ডিসি আনোয়ার

  গত ২৫ সেপ্টেম্বর মো. আনোয়ার হোসাইন জেলা প্রশাসক হিসেবে নরসিংদী যোগদান করার পর গত ৬ মাসে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ২৪ টি খুন, ধর্ষণ, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ছিনতা, চাঁদাবাজি ও অপহরণের পরে ব্যবসায়ীকে নির্যাতনে মতো ঘটনা বেড়েছে এ জেলায়।  জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে তিনি তার এ সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।  এ জেলায় তার যোগদানের পর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চরম অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। অংশগ্রহণকারীরা মঞ্চের সামনে বিক্ষোভও করেছিলেন।  গত ০১ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  গত ০২ ডিসেম্বর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর পলাশে প্রেমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে খাটের নিচ থেকে। ১৬ ডিসেম্বর পলাশে নিখোঁজের ২৪ দিন পর শিবপুর উপজেলা থেকে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ০৫ জানুয়ারি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ জানুয়ারি রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৫ জানুয়ারি সাহেপ্রতাবে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে। এর পরদিন, ২৬ জানুয়ারি ২০২৬-এ নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে ঢাকা থেকে আসা অপরাধবিষয়ক সাংবাদিকদের (ক্র্যাব) ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। এর পর দিন শেখেরচরে ঘরে ঢুকে তিথী নামে এক কিশোরী কুপিয়ে হত্যার ১০ ঘণ্টার ব্যবধানে মাধবদীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি শিবপুরে বাড়ির সামনে কুপিয়ে আহত মৎস্যজীবী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ০৪ ফেব্রুয়ারি রামপুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক স্কুলছাত্র ও আহত হয় ১০ জন। ৮ ফেব্রুয়ারি রায়পুরায় বাড়ি ফেরার সময় ‘পেছন থেকে ছোড়া’ দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত হয়।  ২৫ ফেব্রুয়ারি রায়পুরার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৭ ফেব্রুয়ারি মাধবদীতে ধর্ষণের পর খুন হয় এক কিশোরী।  ০৩ মার্চ রায়পুরার নীলকুঠিতে জমি অধিগ্রহণের টাকা না পেয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।  গত ০৬ মার্চ রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে মো. হেদায়েতুল্লাহ (২২) নামে এক জেলে নিহত হন। একই রাতে মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মাধবদী থানায় মামলা হয়। গত ১২ মার্চ শিবপুরে জমির বিরোধে ‘পায়ের রগ কেটে দেওয়া’ শিক্ষক আবু ছাঈদ মোগল (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত ১৫ মার্চ রায়পুরায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৮ মার্চ পলাশ উপজেলায় একই এলাকা থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  গত ২৬ মার্চ নৈশপ্রহরীকে বেঁধে সদর উপজেলার চিনিশপুরে একটি গ্যারেজে রাখা ১৫টি অটোরিকশার ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল। বাধা দিলে গ্যারেজ মালিকের বাবা ও ছোট ভাইকে ছুরি মেরে আহত করা হয়।  গত ০২ এপ্রিল রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।  গত শুক্রবার বেলা ১১টায় পলাশের ডাঙ্গায় মামুন নামের এক তরুণ কল করে ইটভাটায় ডেকে নিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে। গত পরশু এএসপির নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ পলাশ উপজেলার রাবানে বেকারত্ব ও মানসিক বিষণ্নতা সইতে না পেরে শুভ চক্রবর্তী (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  এছাড়া জেলার একাধিক ব্যবসায়ী ও সরকার দলীয় একাধিক বিএনপি নেতারা জানান, তিনি কাজের চেয়ে কথা বলেছেন বেশী। তার আমলে জেলার নদ-নদীর পানি দূষণ, আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি, সম্পদের অপব্যবহার ও সামাজিক অবক্ষয়ের মত নানা ঘটনা ঘটেছে। তারা আরো বলেন, আশাকরি নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে এসকল সমস্যা কাটিয়ে নব উদ্যোগে কাজ করে একটি বাসযোগ্য জেলা গঠনের লক্ষ্যে এগিয়ে যাবো আমরা।

নিখাদ খবর ডেস্ক এপ্রিল ৭, ২০২৬ 0
প্রতিকি ছবি
ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, একজনকে ১০ বছরের কারাদন্ড

  জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বিল্পব মিয়া বিশু নামে একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান- ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সি শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে বিশুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিশু। বর্তমানে আসামি বিশু গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার একমাত্র আসামি বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মামলার বাদী।  

তানিয়া আক্তার এপ্রিল ৬, ২০২৬ 0
পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

  পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মা, ছেলে ও নাতিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানার পুলিশ ওসি সেলিম মালিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং দুই জনের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩) রয়েছেন। এছাড়া দেবীগঞ্জ ও নীলফামারীর অন্যান্য এলাকা থেকে আরও ১০ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ধরেন এবং আসামিদের আটক করেন। একইদিনে দেবীগঞ্জ পৌরসদরের সাহাপাড়া এলাকায় রাজু ইসলামকেও মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। ওসি সেলিম মালিক বলেন, “উপজেলা ও পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৫, ২০২৬ 0
শেরপুরে ৪৮ ঘণ্টায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, দম্পতিসহ গ্রেফতার ৩

  শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহের রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ১ এপ্রিল সকালে শ্রীবরদী থানা পুলিশ উপজেলার একটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পিবিআই তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত ডলি আক্তার (নেত্রকোনা, মোহনগঞ্জ) বলে নিশ্চিত হয় পরিবার। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে একটি পিকআপের সূত্র ধরে ৩ এপ্রিল চালক আশরাফ আলীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ এপ্রিল ভোরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকা থেকে নিয়ামুর নাহিদ (২৬) ও তার স্ত্রী রিক্তা মনিকে গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পিবিআই জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে ৩০ মার্চ রাতে নাহিদ নিজ বাসায় ডলি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পরে স্ত্রীর সহায়তায় মরদেহ ট্রাংকে ভরে শ্রীবরদী এলাকায় ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যায়। পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ৫, ২০২৬ 0
নরসিংদীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

  নরসিংদী বাজার থেকে দিন-দুপুরে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্র নেতার বিরুদ্ধে। আহত এই ব্যবসায়ীর নাম রিয়াজ উদ্দিন। সে সদর উপজেলার বাসাইল মহল্লার শাপলা চত্তর এলাকার বাসিন্দা। আহতের এক স্বজন মোবাইলে জানান, সন্ত্রাসীরা বড় বাজার থেকে ধরে নিয়ে শহরের ব্রাহ্মন্দী এলাকায় অবস্থিত নরসিংদী সরকারী কলেজের পিছনে নিয়ে রিয়াজ কে নির্দয়ভাবে মারধর করে।  আহত ব্যবসায়ী   পরে, তার অবস্থার অবনতি হলে তারাই তাকে সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য৷ হাসপাতালে আশংকাজনক অবস্থায় রেখে তারা সটকে পরে।  খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। পরে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। অভিযুক্ত ছাত্র নেতা অভি পত্রিকা খুললেই ভয়ানক এই আতঙ্কের নগরী ‎নরসিংদীতে চোখে পড়ে মানুষ খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজীসহ নানা অপরাধের খবর। অপরাধের শহরের নরসিংদীতে নানা অপরাধ করে অহরহ পাড় পেয়ে যায় সন্ত্রাসীরা। সে কারণে  এখানে কোন ভাবেই থামছে না অপরাধ।   এ ঘটনাটি যার নেতৃত্বে ঘটেছে অভিযুক্ত এই ছাত্র নেতার নাম ফাহিম ভূঁইয়া রাজ অভি। সে জাতীয় ছাত্র শক্তির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক। তার ফেইসবুক ভিজিট করে দেখা যায় এনসিপি প্রধান নাহিদ ইসলাম, সাবেক উপদেস্টা আসিফ ও পাটোয়ারীসহ এনসিপির অনেক আলোচিত ও সমালোচিত নেতাদের সাথে ক্লোজ ডোরে তার ছবি রয়েছে। এ বিষয়ে অভির সাথে কথা বলার জন্য মোবাইলে ফোন দিলে অভি মারধরের ঘটনা অস্বীকার কললেও তাকে বড় বাজার থেকে ধরে নেয়ার কথা স্বীকার করে বলেন। আর কত দিন পর নরসিংদীতে মানুষ অবাধে চলা ফেরা করতে পারবে এমন প্রশ্নই নরসিংদীর শান্তি প্রিয় মানুষের।  

নরসিংদী এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসপাতালে ভর্তি ছাত্র, শিক্ষক আটক

  নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে মুমূর্ষ  অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে ছাত্রকে । এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক কে  আটক করেছে পুলিশ । নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের অবস্থা এখন আশংকাজনক।  সদর উপজেলার চিনিশপুরের জেলখানা মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ মুজাহিদকে তার আবাসিকে শিক্ষক নাজমুস সাকিব এ নির্যাতন করেন।  শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ পড়ার জন্যে গোসল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক নাজমুস  উত্তেজিত হয়ে ছাত্র মুজাহিদকে এ বেধড়ক প্রহার করেন। এতে মুজাহিদের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  প্রতিষ্ঠানের পরিচালক বলেন, আমরা মুজাহিদদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। শিক্ষক নাজমুল ইসলামকে ইতোমধ্যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর পরই পুলিশ তাকে আটক করে।  

নরসিংদী এপ্রিল ৪, ২০২৬ 0
ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

  ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে পুলিশ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে বুধবার (১ এপ্রিল) রাতে উদ্ধার করা হয়। অপহৃত রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ: রশিদ খানের মেয়ে। গ্রেফতার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন জানান, নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে পরিবারের বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় শিশুটি ফেরত না আসায় উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে নয়ন মোবাইল ফোনে শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেয়। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং নয়নকে গ্রেফতার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে অজ্ঞান পার্টির ২ নারী ও ১ পুরুষ গ্রেফতার

  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জুস খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। গ্রেফতারকৃতরা হলেন—সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়ার নিরব ইসলাম (৩৮), তার স্ত্রী রুপা আক্তার (৩৫) এবং রেশমা বেগম (২০)। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে জুস ও অন্যান্য পানীয় খাইয়ে অজ্ঞান করে যানবাহন ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা চালককে অচেতন অবস্থায় দেখে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ‘অজ্ঞান পার্টি’ চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২, ২০২৬ 0
আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে আহত

    বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ও সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার নলচিড়া ইউনিয়ন ও পৌর এলাকার কাসেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন। আহত ফিরোজ মিয়া মুকুল অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে পিঙ্গলাকাঠী বাজারে গেলে তাকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে প্রতিপক্ষের কয়েকজন যুবদল কর্মী পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে সরে যান এবং বর্তমানে নিরাপত্তাজনিত কারণে হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে কাওসার হোসেন জানান, সোমবার দিবাগত রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ৮-১০ জনের একটি দল হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বরিশাল ব্যুরো> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে গৃহবধূ হত্যা ও শিশু ধর্ষণ চেষ্টায় দুই আসামিকে কারাদণ্ড

  নোয়াখালীর পৃথক দুই ঘটনায় আদালত দুই আসামিকে দণ্ড দিয়েছেন। এক মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, আর অপর মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রায় ঘোষণা করেন। প্রথম মামলায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার দিন ভোরে নামাজরত অবস্থায় গামছা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। অপর মামলায়, বেগমগঞ্জের করিমপুর এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলাটি ২০২০ সালের মার্চে দায়ের করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সেলিম শাহী জানিয়েছেন, আদালতের রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায়  নবজাতক বিক্রির চাপ

  নীলফামারীর ডোমার উপজেলার “মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এর চিকিৎসকের বিরুদ্ধে সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন ক্লিনিক পরিদর্শন করে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী দম্পতি রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা জানান, শুক্রবার রাতেই প্রসূতি হাবিবা সুলতানা ক্লিনিকে ভর্তি হন। রবিবার রিলিজ নেওয়ার সময় ২২ হাজার টাকার বিল না দিতে পারায় চিকিৎসক তাদের ওপর বিকল্প অমানবিক চাপ প্রয়োগ করেন। অভিযোগ অনুযায়ী, ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতক বিক্রির পরিকল্পনা করতে থাকে, যেখানে বাচ্চার দাম থেকে কিছু টাকা ডাক্তার রাখবে এবং বাকি পরিবারের হাতে দেয়া হবে। স্থানীয়রা ক্লিনিকের নিয়মিত খারাপ আচরণ এবং রোগীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা স্বীকার করেছেন। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের নজরে আসলে দ্রুত অভিযান চালানো হয়। পরিদর্শনে মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী জানান, নবজাতক বিক্রির অভিযোগের পাশাপাশি আরও কিছু অসংগতি ধরা পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্লিনিকের দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবল ও দায়িত্বরত চিকিৎসক না থাকার বিষয়গুলো শনাক্ত করা হয়েছে। ক্লিনিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
মাদকাসক্ত মায়ের কোলে নবজাতক
২৪ দিনের শিশুকে বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষাবৃত্তির চেষ্টা মা-বাবার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক নবজাতক শিশুকে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করার চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, মাদকাসক্ত ওই দম্পতি শিশুটিকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে তার শরীরে নৃশংস নির্যাতন চালায়। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় হিলি পৌর এলাকার চুড়িপট্টি থেকে পুলিশ শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই শিশুটির ওপর নির্যাতন চলছিল। অভিযোগ রয়েছে, শিশুটির হাতের আঙুল কেটে ফেলা এবং শরীরে আগুনের ছ্যাকা দেওয়া হয়। পরবর্তীতে আলামত গোপনের উদ্দেশ্যে বিচ্ছিন্ন অঙ্গ ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব গ্রহণ করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে গুরুতর আঘাত ও সংক্রমণের লক্ষণ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
প্রতীকী ছবি
ভুট্টাখেতে রক্তাক্ত অবস্থায় মিললো শিশু, অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে মারধর করে কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ইসলাম বলেন, “শিশুটির কান, মুখ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার অভিযোগ না করার কারণে ধর্ষণের বিষয়টি পরীক্ষা করা হয়নি, শুধুমাত্র ক্ষতের চিকিৎসা দেওয়া হয়েছে।” স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি তখন একা খেলছিল এবং দুর্বৃত্তরা তাকে জোর করে ভুট্টাখেতে নিয়ে হামলা চালায়। শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশঙ্কায় তৎপর হন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. আবদুল হালিম জানিয়েছেন, “পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন। সোমবার (৩০ মার্চ) র‍্যাব এ তথ্য নিশ্চিত করে। র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতগুলো নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল। ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, ২৯ মার্চ রাত ১১টার দিকে আভিযানিক টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে আম বাগানের মধ্যে থাকা চারটি প্লাস্টিক ব্যাগ থেকে মোট ৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া, কাঁচের টুকরা, লোহার পেরেক, প্লাস্টিকের জর্দার কৌটা, কসটেপ ও গ্যাস লাইটার উদ্ধার করা হয়। এগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংরক্ষিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ৩০, ২০২৬ 0
নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে কলেজশিক্ষকের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাই

নারায়ণগঞ্জে কলেজ শিক্ষককে রিকশায় ফেরার পথে মোটরসাইকেল ছিনতাইকারীদের হাতে লুটপাট, সোনালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ছয়টার দিকে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কে এই আক্রমণ চালানো হয়। ভুক্তভোগী ফারজানা আফরোজ, নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, জানান, ছেলে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে তিন মোটরসাইকেলবাহিত ছিনতাইকারী তাঁর রিকশার গতিকে আটক করে। এরপর দুইজন ধারালো চাপাতি মুখে ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং তাঁর কাছে থাকা একটি মোবাইল, একটি পার্স ও দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়। ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তে তৎপর রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এটি নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ের একাধিক শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তার ওপর ছিনতাই-হামলার ধারাবাহিক ঘটনার মধ্যে একটি।

নারয়নগঞ্জ প্রতিনিধি> মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে স্কুল ব্যাগে ৪৮০০ ইয়াবা, যুবক গ্রেফতার

  নীলফামারীর সৈয়দপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার (২৮ মার্চ) রাতে ৪ হাজার ৮শ’ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে। জেলা শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড়গামী একটি যাত্রীবাহি বাস থেকে তাকে আটক করা হয়। খালেকুল ঠাঁকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিয়ম বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তার স্কুল ব্যাগে রাখা ৪৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা (নং-২১) দায়ের করা হয়েছে।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৯, ২০২৬ 0
এবার ইউএনওর বিরুদ্ধে জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত পেট্রোল ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেই। শুক্রবার বিনসাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ থেকে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, জব্দকৃত পেট্রোলের একটি অংশ খালকুলা সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হলেও অবশিষ্ট অংশ অন্যত্র নেওয়া হয়েছে, যার স্বচ্ছ হিসাব প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের একটি সূত্র দাবি করেছে, দুই ড্রাম পেট্রোলের মধ্যে এক ড্রাম সেখানেই খুচরা বিক্রি করা হয় এবং অপর ড্রাম অন্য স্টেশনে নেওয়ার কথা বলা হয়। অন্যদিকে প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ করেন, জরিমানার রসিদ দেওয়া হলেও জব্দকৃত পেট্রোলের কোনো আনুষ্ঠানিক নথি প্রদান করা হয়নি এবং পরবর্তীতে খালি ড্রাম ফেরত দেওয়া হয়েছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী জব্দকৃত পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে জনপ্রতি এক লিটার করে বিক্রি করা হয়েছে। ঘটনাটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

  নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লড়ি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং লড়ির ড্রাইভার ও হেল্পারসহ তিন শ্রমিককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তেল চুরি ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

মো. আনোয়ার হোসাইন
অপরাধ

ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিচ্ছে ডিসি আনোয়ার

নিখাদ খবর ডেস্ক এপ্রিল ৭, ২০২৬ 0