ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ড বালিয়াকান্দী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় পাইপগান, বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র এবং ১২ রাউন্ড লাইভ গুলি জব্দ করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাকলে একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নৌ-বাহিনী জানান, গ্রেফতারকৃতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করতে চাইছিল। অভিযানের সময় আটক হন জামাল উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সেলিম কাজী ও মোঃ হাসান। উদ্ধারকৃত অস্ত্র ও গোলা ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

নৌবাহিনী জানায়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৮ জেলার ১৬ সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌসদস্য দায়িত্ব পালন করছে।
ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ড বালিয়াকান্দী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় পাইপগান, বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র এবং ১২ রাউন্ড লাইভ গুলি জব্দ করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাকলে একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নৌ-বাহিনী জানান, গ্রেফতারকৃতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করতে চাইছিল। অভিযানের সময় আটক হন জামাল উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সেলিম কাজী ও মোঃ হাসান। উদ্ধারকৃত অস্ত্র ও গোলা ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নৌবাহিনী জানায়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৮ জেলার ১৬ সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌসদস্য দায়িত্ব পালন করছে।
হত্যাসহ ৪৭ মামলার আসামি খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির একটি দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রফিকুল আলমকে গ্রেফতার করে। সে সময় তিনি ওই বাসায় অবস্থান করছিলেন। পুলিশ সুপার আরও জানান, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে নেওয়া হবে। গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোটের প্রচারের নাম ব্যবহার করে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নারী সদস্য ও শিশুদের উপরও হুমকি প্রদর্শন করা হয়। ভুক্তভোগী মো. রওশন আলীর মা আছিয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়ির দরজায় এসে ভোট চাওয়ার নাম করে প্রবেশের চেষ্টা করে। পরে তারা জোর করে ঘরে ঢুকে দুই নাতির মাথায় অস্ত্র ধরেন, মুখে টেপ মারার চেষ্টা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর হুমকি প্রয়োগ করেন। ডাকাতরা আলমারি ভেঙে তিন ভরি সোনার গয়না ও নগদ তিন লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, এবং তারা একটি মোটরসাইকেলে এসেছিল; দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। স্থানীয় পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা এই ঘটনার কারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।