ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট কাঠামোয় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ পদে এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ পদে নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাসস কার্যালয়ের বোর্ডরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, ইউনিট চীফ পদে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মানিকুল আজাদ পান ৬ ভোট। একইভাবে ডেপুটি ইউনিট চীফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী রাশিদা আফজালুন্নেসা পান ৩ ভোট।
ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খানের পরিচালনায় নির্বাচন সম্পন্ন হয়। পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম।
নির্বাচন অনুষ্ঠানে ডিইউজে ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাসসের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে একদিনেই ১৪ জন ও বিড়ালের কামড়ে একজনসহ মোট ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায়। উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরাসহ একাধিক এলাকায় আকস্মিকভাবে কুকুরের আক্রমণে নারী-শিশুসহ বহু মানুষ আহত হন বলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছে কটকস্থল, সুন্দরদী, টরকী, বাউরগাতি ও আশপাশের গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। একইদিন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় একটি বিড়ালের কামড়ে আরও একজন আহত হয়ে চিকিৎসা নেন। এর আগের দিন (২৯ এপ্রিল) আরও কয়েকজন কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত অবস্থায় বাড়ি ফিরে গেছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট কাঠামোয় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ পদে এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ পদে নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাসস কার্যালয়ের বোর্ডরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, ইউনিট চীফ পদে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মানিকুল আজাদ পান ৬ ভোট। একইভাবে ডেপুটি ইউনিট চীফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী রাশিদা আফজালুন্নেসা পান ৩ ভোট। ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খানের পরিচালনায় নির্বাচন সম্পন্ন হয়। পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠানে ডিইউজে ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাসসের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সারাদেশে সম্ভাব্য তীব্র ঝড়ো আবহাওয়ার প্রেক্ষাপটে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগ—রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট—জুড়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তদূর্ধ্ব গতিতে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।