বাংলাদেশ

আগামি ৪৮ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখীর তীব্র আঘাতের আশঙ্কা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ৩০, ২০২৬


সারাদেশে সম্ভাব্য তীব্র ঝড়ো আবহাওয়ার প্রেক্ষাপটে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগ—রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট—জুড়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তদূর্ধ্ব গতিতে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাতে পলাশবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, পথচারীর সঙ্গে ধাক্কার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে আঘাত করে এবং পরে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় চালক আমিন, তার পেছনে থাকা মুরাদ (১৮)সহ আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৩০, ২০২৬ 0

মতিঝিলের জীবন বিমা টাওয়ারে আবারো আগুন

আগামি ৪৮ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখীর তীব্র আঘাতের আশঙ্কা

ছোবল দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

বাগেরহাটের নতুন পুলিশ সুপার নাছের রিকাবদার

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন

ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে জামিন পেলেন ইমি

ছবি: প্রতিনিধি
বাবার লাশ জেল গেইটে, গেলো পুত্রের সাথে শেষ দেখা করতে

      বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা আহসান শাহরুখের বাবার মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ায় জেলগেটেই বাবার মরদেহের সঙ্গে তার শেষ দেখা হয়েছে।   বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আহসান শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শাহরুখ। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন তা অনুমোদন না করে জেলগেটেই সাক্ষাতের নির্দেশ দেয়। স্বজনদের দাবি, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সিদ্ধান্তে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাগার থেকে জেলগেটে নিয়ে যাওয়া হয়। সেখানে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে বাবা–ছেলের শেষ দেখা সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি না দেওয়ায় তারা চরম কষ্টের মুখে পড়েছেন। তাদের দাবি, একাধিকবার অনুরোধ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি। জেলগেটে মাত্র তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মরদেহ বহনের প্রয়োজনীয়তার তুলনায় অপ্রতুল ছিল বলেও তারা অভিযোগ করেন। অন্যদিকে, আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু জানান, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল এবং সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটেই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

বরিশাল এপ্রিল ৩০, ২০২৬ 0

সারাদেশে বজ্রাঘাতে সাত জেলায় ৯ জনের প্রাণহানি

ছবি: প্রতিনিধি

জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, অবস্থা সঙ্কটাপন্ন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে মসজিদের দান বাক্সে স্বর্ণের দুল

0 Comments