বাংলাদেশ

সন্তানের আরজি

সৈয়দপুরে মসজিদের দান বাক্সে স্বর্ণের দুল

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

 

 

নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলীতে দানবাক্স খুলে মিলেছে এক জোড়া স্বর্ণের দুল, নগদ ৭ হাজার টাকা এবং একটি হৃদয়স্পর্শী চিরকুট।

চিরকুটে লেখা ছিল, “আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়।” এই সংক্ষিপ্ত বার্তাটি উপস্থিত সবার আবেগ ছুঁয়ে যায়। ধারণা করা হচ্ছে, মায়ের সুস্থতার আশায় কোনো সন্তান নিঃশব্দে এই দান করেছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, নিয়ম অনুযায়ী প্রতি দুই মাস অন্তর দানবাক্স খোলা হয়। সর্বশেষ দানবাক্স খোলার সময় রঙিন কাগজে মোড়ানো অবস্থায় স্বর্ণের দুল ও চিরকুটটি পাওয়া যায়। পরে যাচাই করে এর বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা বলে জানা যায়।

মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, “এই দান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। দানের মূল্যের চেয়ে এর পেছনের নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দানকারীর মায়ের সুস্থতার জন্য দোয়া করি।”

মসজিদ কমিটি জানিয়েছে, এই দান মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হবে। একই সঙ্গে ঘটনাটি সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

  “সুস্থ শ্রমিক কর্মঠ, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।  

আমির খসরু লাবলু মে ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেষ বয়সে আশ্রয় হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা সামছুল হক

ছবি: প্রতিনিধি

রংপুরে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

ছবি: প্রতিনিধি

একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত

রাস্তার পাশে এসএসসি পরীক্ষার খাতা উদ্ধার

নরসিংদীর শিবপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি সিলগালা বান্ডেল খাতা উদ্ধারের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে শিবপুর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে শিবপুরের শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডেল পড়ে থাকতে দেখেন রাহিম নামে এক যুবক। তিনি পরে বান্ডেলগুলো বাসায় নিয়ে যান। পরদিন প্রতিবেশীর মাধ্যমে নিশ্চিত হন যে এগুলো পরীক্ষার খাতা। এরপর তিনি নিজ উদ্যোগে খাতাগুলো শিবপুর থানায় জমা দেন। শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, ২৬৮টি এসএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্রের খাতা সম্বলিত তিনটি সিলগালা প্যাকেট উদ্ধার করে থানায় আনা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ইউএনও ও ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো পোস্ট অফিসে জমা দেওয়া হয়। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পোস্ট অফিসের ডাক পরিবহনের সময় একটি যানবাহন থেকে খাতাগুলো সড়কে পড়ে যায়। তবে সব খাতা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় পুনরায় সংরক্ষণ করা হয়েছে।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে স্কুল মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ক্রীড়ামোদীদের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

ডিইউজে বাসস ইউনিটে দিদার চীফ, রাজিব ডেপুটি চীফ নির্বাচিত

রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশুকন্যার মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও শিশুকন্যার মৃত্যু ঘটেছে—ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছেমন আরা (২৫) ও তার দুই বছর বয়সী কন্যা আসমা বিবি। তারা একই পরিবারের সদস্য এবং স্থানীয়ভাবে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে বসতঘর ও আশপাশের গাছপালা ভাঙচুর শুরু করে। এ সময় একরাম মিয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বের হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ছেমন আরা ও তার শিশুকন্যা হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর হাতির পালকে বনাঞ্চলের দিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত পরিবারটি একটি অনিবন্ধিত বসতিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল। আইনশৃঙ্খলা বাহিনী মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

মতিঝিলের জীবন বিমা টাওয়ারে আবারো আগুন

আগামি ৪৮ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখীর তীব্র আঘাতের আশঙ্কা

0 Comments