বাংলাদেশ

সৈয়দপুরে দীর্ঘদিন গণশৌচাগার তালাবদ্ধ, ভোগান্তিতে জনসাধারণ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার গেট বাজার সংলগ্ন প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গণশৌচাগারটি দীর্ঘ কয়েক বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এতে পথচারী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।


স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় বাধ্য হয়ে অনেকেই রেললাইন ও সড়কের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে সৈয়দপুর পৌরসভার বাস্তবায়নে রেলওয়ে স্টেশন ও কারখানা এলাকার মানুষের সুবিধার্থে গণশৌচাগারটি নির্মাণ করা হয়। নির্মাণের মাত্র তিন মাস পরই এটি বন্ধ করে দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত পৌরসভার স্যানিটারি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, করোনাকালে ব্যবহার কমে যাওয়ায় এবং আয় কম থাকায় শৌচাগারটি বন্ধ রাখা হয়। পরবর্তীতে পৌর নির্দেশনা না থাকায় আর চালু করা হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন অব্যবহারের কারণে শৌচাগারের ভেতরের সরঞ্জাম নষ্ট ও চুরি হয়ে গেছে, আশপাশের জমিও দখল হয়ে পড়েছে।
এ বিষয়ে সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
সারাদেশে বজ্রাঘাতে সাত জেলায় ৯ জনের প্রাণহানি

দেশজুড়ে বজ্রপাতের ভয়াবহ দাপটে সাত জেলায় একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর ও বরগুনা—এই সাত জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব প্রাণহানি ঘটে বলে স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের বরাতে জানা গেছে। জামালপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে বজ্রপাতে শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, একজন মাছ ধরতে গিয়ে এবং অন্যজন সড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রাঘাতে প্রাণ হারান। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিকাজ ও গবাদিপশু নিয়ে কাজে থাকা অবস্থায় বজ্রপাতে জহির চৌকিদার (২৮) ও সেতারা বেগম (৫৫) নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক বজ্রপাতের পর দুজনকেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর সদর উপজেলার মজ্জৎকোল গ্রামে বাড়ির পাশে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নিহত হন। স্থানীয়রা জানান, ঘটনার সময় তার কোলের শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রংপুরের তারাগঞ্জে গরু আনতে গিয়ে গৃহবধূ সাহেরা বেগম (৪০) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (৩২) নিহত হন। স্থানীয় থানার ওসি জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে রাজিব শেখ (৩২) মারা যান। বরগুনার আমতলীতে বজ্রাঘাতে নুর জামাল (৫৪) নিহত হন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আবহাওয়াবিদদের মতে, বৈশাখী মৌসুমে বজ্রপাতের ঝুঁকি স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, অবস্থা সঙ্কটাপন্ন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে মসজিদের দান বাক্সে স্বর্ণের দুল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে দীর্ঘদিন গণশৌচাগার তালাবদ্ধ, ভোগান্তিতে জনসাধারণ

ছবি: প্রতিনিধি
কোম্পানীগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

  ফেক (ভুয়া) ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এইচ এম আজিজ আজমীর। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। তিনি অভিযোগ করেন, ভুয়া আইডি থেকে চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের সঙ্গে চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ সবুজকে এলাকায় পুনর্বাসনের বিষয়ও জুড়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। আজিজ আজমীর বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ২৯, ২০২৬ 0

৭৭ হাজারেরও অধিক মামলার ভারে আক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ করেছে পুলিশ

বরিশালে নগরীতে পানি শোধনাগারের উদ্বোধণ, বেড়েছে পানি সরবরাহ

সৈয়দপুরে আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন প্রতিযোগিতা ২ মে

আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন অ্যাডুকেশন (আইএলপিই-৬.০) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই  প্রোগ্রামের আঞ্চলিক রাউন্ডের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলী বিকাশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাইমারি,  ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম ও ১০ম শ্রেণি সেকেন্ডারি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি হায়ার সেকেন্ডারি এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রাউন্ডের সফল প্রতিযোগীরা জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। যদিও অলনাইন নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী শিক্ষার্থী অনলাইন নিবন্ধন না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ম্যানুয়াল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ৩৬০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে আগামী ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ম্যানুয়াল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই আঞ্চলিক রাউন্ডের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য প্লাটফর্ম। রংপুর বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।  বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নেতৃত্বের পাঠ নেবে, তেমনি বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবেন। উল্লেখ্য,এই ইভেন্টের চূড়ান্ত বা আন্তর্জাতিক রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জের চর মাদারবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত বারি মুগ -৬ ও -৮ উৎপাদন শীর্ষক মাঠ দিবস

বদলি ঝুলে, প্রশ্নের মুখে প্রশাসন

0 Comments