আপিল বিভাগের রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থিতাবস্থা পেয়েছে। রাষ্ট্রপক্ষের দায়ের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল রোববার (১০ মে) সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকে।
ফলে একাধিক ফৌজদারি মামলায় নিম্ন আদালতে চলমান বিচারাধীন অবস্থায় তার মুক্তির আইনগত ভিত্তি বহাল রইল।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে সাতটির এজাহারে তার নাম ছিল না বলে নথিতে উল্লেখ রয়েছে। প্রায় এক বছর অতিবাহিত হলেও মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনো সমাপ্ত হয়নি।
স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর তিনি টানা তিন দফায় মেয়র নির্বাচিত হন।
আপিল বিভাগের রায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থিতাবস্থা পেয়েছে। রাষ্ট্রপক্ষের দায়ের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল রোববার (১০ মে) সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকে। ফলে একাধিক ফৌজদারি মামলায় নিম্ন আদালতে চলমান বিচারাধীন অবস্থায় তার মুক্তির আইনগত ভিত্তি বহাল রইল। উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে সাতটির এজাহারে তার নাম ছিল না বলে নথিতে উল্লেখ রয়েছে। প্রায় এক বছর অতিবাহিত হলেও মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনো সমাপ্ত হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর তিনি টানা তিন দফায় মেয়র নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬–এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মাধ্যমে। এখন মানুষ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে হবে। এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।”
মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন তিনি। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’ অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা। নীলা ইসরাফিল গোপালগঞ্জের মেয়ে। ছাত্র-জনতার আন্দোলনে তাকে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে। ৫ আগস্ট শেখা হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দলে যোগ দেন নীলা। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে। নীলা একজন মডেল ও অভিনেত্রী। তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘কে খুনী’ ও ‘ব্রেক আপ ইন’ নাটক দুটি গেল ঈদে প্রচারিত হয়েছে। দুটি নাটকই ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে নীলা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় ‘বিকাশ’র এবং পলকের নির্দেশনায় ‘জিপি’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা আবীর খান পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’। এ ছাড়া তিনি ধ্রুব’র পরিচালনায় আরও একটি সিনেমাতে অভিনয় করছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘কুয়া’ নাটকে নীলা প্রথম অভিনয় করেন। অনেক ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ঘর সংষার’, ‘টিরিগিরি টক্কা’, ‘ফুল এইচডি’ ইত্যাদি। রায়হানের নির্দেশনায় নীলা প্রথম একটি প্রতিষ্ঠানের মশার কয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। প্রায় ৫০টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।