নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ মিষ্টার ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-২।
শনিবার (২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মিষ্টার ইসলাম একই এলাকার আসমত আলীর ছেলে।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে র্যাবের একটি দল মসির ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের ভেতরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মিষ্টার ইসলামকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় র্যাব বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ মিষ্টার ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-২। শনিবার (২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মিষ্টার ইসলাম একই এলাকার আসমত আলীর ছেলে। র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে র্যাবের একটি দল মসির ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের ভেতরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মিষ্টার ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় র্যাব বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ দখল করে টানা ১৬ বছর ধরে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানো হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পাঠদান নিচতলার গবাদি পশুর আশ্রয়স্থলে চালাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জিউধরা ইউনিয়নের ১৩৪ নম্বর লক্ষীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও ওয়াশরুম পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নিচতলায় টিনের বেড়া দিয়ে অস্থায়ী তিনটি কক্ষে পাঠদান চলছে, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস, বৈদ্যুতিক ফ্যান ও শৌচাগারের ব্যবস্থা নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরা রানী তাফালী জানান, ১২৭ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চললেও উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ দখলে থাকায় দুর্যোগকালীন পশুর আশ্রয়স্থলেই ক্লাস নিতে হচ্ছে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, একই ভবনে পাঠদান ও পুলিশি কার্যক্রম চলায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি ও জনসাধারণের যাতায়াতে শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত জমিতে এখনো ভবন নির্মাণ সম্পন্ন হয়নি। ফলে বিদ্যালয় ভবনেই ফাঁড়ির কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ফাঁড়ির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে পুলিশ সদস্যদের বিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন বলেন, একই স্থানে শিক্ষা কার্যক্রম ও পুলিশি কার্যক্রম পরিচালনা অনুপযুক্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
“সুস্থ শ্রমিক কর্মঠ, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।