বাংলাদেশ

কোস্টগার্ডের নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করলেন পশ্চিম জোনাল কমান্ডার

Icon
বাগেরহাট
প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপকূলীয় এলাকায় মোতায়েন থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করে দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা ও টহল কার্যক্রমে নির্দেশনা দেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট নিশ্চিত করতে ২৮ দিনব্যাপী অভিযান চালানো হচ্ছে। খুলনা-১, খুলনা-৬ ও পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ভোট পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলাম বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বদা দায়িত্বপালনে প্রস্তুত ও সতর্ক থাকবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

  ফেনী জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী বিচারপ্রার্থীর বিষপানের ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাবিননামা সংক্রান্ত মামলার শুনানি শেষে স্বামীর জামিন মঞ্জুরের পর বিচারকের এজলাসেই তিনি বিষপান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।   রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের অধীন ফুলগাজী আমলি আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলার বাসিন্দা ওই নারী ২০২৫ সালে চার সন্তানের জনক আকবর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলা দায়ের করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল এবং বাদী-বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ও আদালতের পেশকার জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুনানি শেষে আদালত বিবাদীকে জামিন দিলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে আদালত কক্ষে বিচারকের সামনেই বিষপান করেন তিনি। নারীর পরিবারের দাবি, ঘটনার আগে টেলিফোনে তার স্বামী তাকে ‘মরে যেতে’ বলেছিলেন। সেই মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি আত্মঘাতী পদক্ষেপ নেন বলে পরিবারের ধারণা। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফেনী মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত চলাকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা জবেদা বেগম বলেন, দুই বছর আগে ছেলের বিয়ে হয়, তার ৭ মাসের একটি সন্তান রয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তানিয়া আক্তার মে ৬, ২০২৬ 0

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামিনে মুক্তির এক সপ্তাহ পরই ছাত্রলীগ নেতার মৃত্যু

ঘুষেও মেলেনি অনুমোদন, প্রকৌশলীর কার্যালয়ে প্রবাসীর স্ত্রীর কান্না

মসজিদে তালা ভেঙে দানবাক্সের অর্থ লুট

ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে, যেখানে দানবাক্স ভেঙে নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে চরফকিরা ইউনিয়ন-এর ফকিরের তাকিয়া শাহি জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. ইউসুফ নবী। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দানবাক্স থেকে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় ইমামকে একটি কক্ষে আটক রেখে তারা নির্বিঘ্নে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ভোরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি> মে ৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত শ্রমিকরা

তেঁতুল গাছের মগডালে মিলল নিখোঁজ বৃদ্ধা

ছবি: সংগৃহীত

শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের মরদেহ

0 Comments