অপরাধ

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার, বড় সাজ্জাদের সহযোগী দাবি করছে র‍্যাব

Icon
চট্টগ্রাম প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামে র‌্যাব ৭ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অস্ত্র ও গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮)। র‌্যাবের তথ্য অনুযায়ী, ইমতিয়াজ নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একসময় বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। তিনি চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেফতারের সময় ইমতিয়াজের সঙ্গে থাকা সহযোগী আবুল কালাম আজাদকেও আটক করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে লিংক রোড এলাকায় অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করার সময় অভিযান চালানো হয়। ধৃতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় এবং পরে তার বাড়ি তল্লাশি করে আরও একটি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।


র‌্যাব জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র সংরক্ষণ ও নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তিনি চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার আসামি। আগে তিনি চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন এবং বিদেশে পলাতক ছিলেন।
ধৃতের পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী এবং সাজ্জাদ আলীর পক্ষ থেকে ফাঁসানো হয়েছে। তবে র‌্যাব এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযান চলাকালীন সময়ে অস্ত্র ও অপরাধমূলক কার্যকলাপে ধৃতকে আটক করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তারা আরও জানান, নগরের বিভিন্ন এলাকায় ইমতিয়াজ চাঁদাবাজি করতেন এবং একসময় কিশোর গ্যাং ‘রিচ কিডস’ পরিচালনা করতেন। তার সহযোগী আবুল কালাম আসামির ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাঁদাবাজি পরিচালনা করত।
মামলা ও তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান এবং র‌্যাব এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

 

হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে মোস্তফা কামাল নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। নিহত মোস্তফা কামাল (৪৫) মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামালের মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত মোস্তফা কামালের সাথে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল।  এসময় মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়। মুমূর্ষু অবস্থায় রাতেই মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে নামধারী এবং সাতজন অজ্ঞাতসহ মোট ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম। ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার, বড় সাজ্জাদের সহযোগী দাবি করছে র‍্যাব

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বাসে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

অবৈধ সম্পদের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

ছবি: প্রতিনিধি
দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা-র ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মাদক সেবনের দায়ে নজরুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। অভিযুক্তের পিতা আবুল বাসারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ ও ভাঙচুর করছেন। এ সময় তার কাছ থেকে কলকি, সিরিঞ্জ ও খালি ওষুধের বোতলসহ নেশার সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ ও ৫ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৌলতপুর, মানিকগঞ্জ> ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0

এএসপি দম্পতির সম্পদের পাহাড়, দুদকে মামলা

ছবি: প্রতিনিধি

৮ লাখ টাকা ঘুস না নিয়ে সাবেক শিক্ষককে পুলিশে দিলেন শিক্ষা কর্মকর্তা রোকসানা

ছবি: প্রতিনিধি

নমুনা ব্যালট সহ যুব শক্তির আহ্বায়ক আটক, তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ককটেল ও মাদক সহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ককটেল ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগতো রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবু মুসা (৩২)। তিনি সদর উপজেলার রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় আবু মুসার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে চাপাতির কোপে কৃষকদল নেতা রক্তাক্ত

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে অবৈধ অস্ত্র সহ সাবেক ইউপি চেয়ারম্যান দম্পতি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

0 Comments