জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
দুদকের তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক জাকির হোসেন আবেদনে উল্লেখ করেন, আসামি ও তাঁর স্ত্রী পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তাঁদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং অবৈধ উৎসের অর্থ গোপন ও স্থানান্তরের অভিযোগ রয়েছে।
এর আগে গত বছরের ৩০ জানুয়ারি রংপুরে আত্মীয়ের বাসা থেকে নুরুজ্জামানকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে একটি হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং পূর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মামলা তদন্তাধীন রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর মো. আনোয়ার হোসাইন জেলা প্রশাসক হিসেবে নরসিংদী যোগদান করার পর গত ৬ মাসে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ২৪ টি খুন, ধর্ষণ, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ছিনতা, চাঁদাবাজি ও অপহরণের পরে ব্যবসায়ীকে নির্যাতনে মতো ঘটনা বেড়েছে এ জেলায়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে তিনি তার এ সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ জেলায় তার যোগদানের পর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চরম অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। অংশগ্রহণকারীরা মঞ্চের সামনে বিক্ষোভও করেছিলেন। গত ০১ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ০২ ডিসেম্বর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর পলাশে প্রেমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে খাটের নিচ থেকে। ১৬ ডিসেম্বর পলাশে নিখোঁজের ২৪ দিন পর শিবপুর উপজেলা থেকে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ০৫ জানুয়ারি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ জানুয়ারি রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৫ জানুয়ারি সাহেপ্রতাবে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে। এর পরদিন, ২৬ জানুয়ারি ২০২৬-এ নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে ঢাকা থেকে আসা অপরাধবিষয়ক সাংবাদিকদের (ক্র্যাব) ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। এর পর দিন শেখেরচরে ঘরে ঢুকে তিথী নামে এক কিশোরী কুপিয়ে হত্যার ১০ ঘণ্টার ব্যবধানে মাধবদীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি শিবপুরে বাড়ির সামনে কুপিয়ে আহত মৎস্যজীবী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ০৪ ফেব্রুয়ারি রামপুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক স্কুলছাত্র ও আহত হয় ১০ জন। ৮ ফেব্রুয়ারি রায়পুরায় বাড়ি ফেরার সময় ‘পেছন থেকে ছোড়া’ দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত হয়। ২৫ ফেব্রুয়ারি রায়পুরার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৭ ফেব্রুয়ারি মাধবদীতে ধর্ষণের পর খুন হয় এক কিশোরী। ০৩ মার্চ রায়পুরার নীলকুঠিতে জমি অধিগ্রহণের টাকা না পেয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ০৬ মার্চ রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে মো. হেদায়েতুল্লাহ (২২) নামে এক জেলে নিহত হন। একই রাতে মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মাধবদী থানায় মামলা হয়। গত ১২ মার্চ শিবপুরে জমির বিরোধে ‘পায়ের রগ কেটে দেওয়া’ শিক্ষক আবু ছাঈদ মোগল (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত ১৫ মার্চ রায়পুরায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৮ মার্চ পলাশ উপজেলায় একই এলাকা থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ মার্চ নৈশপ্রহরীকে বেঁধে সদর উপজেলার চিনিশপুরে একটি গ্যারেজে রাখা ১৫টি অটোরিকশার ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল। বাধা দিলে গ্যারেজ মালিকের বাবা ও ছোট ভাইকে ছুরি মেরে আহত করা হয়। গত ০২ এপ্রিল রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। গত শুক্রবার বেলা ১১টায় পলাশের ডাঙ্গায় মামুন নামের এক তরুণ কল করে ইটভাটায় ডেকে নিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে। গত পরশু এএসপির নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ পলাশ উপজেলার রাবানে বেকারত্ব ও মানসিক বিষণ্নতা সইতে না পেরে শুভ চক্রবর্তী (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া জেলার একাধিক ব্যবসায়ী ও সরকার দলীয় একাধিক বিএনপি নেতারা জানান, তিনি কাজের চেয়ে কথা বলেছেন বেশী। তার আমলে জেলার নদ-নদীর পানি দূষণ, আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি, সম্পদের অপব্যবহার ও সামাজিক অবক্ষয়ের মত নানা ঘটনা ঘটেছে। তারা আরো বলেন, আশাকরি নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে এসকল সমস্যা কাটিয়ে নব উদ্যোগে কাজ করে একটি বাসযোগ্য জেলা গঠনের লক্ষ্যে এগিয়ে যাবো আমরা।
নরসিংদী বাজার থেকে দিন-দুপুরে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্র নেতার বিরুদ্ধে। আহত এই ব্যবসায়ীর নাম রিয়াজ উদ্দিন। সে সদর উপজেলার বাসাইল মহল্লার শাপলা চত্তর এলাকার বাসিন্দা। আহতের এক স্বজন মোবাইলে জানান, সন্ত্রাসীরা বড় বাজার থেকে ধরে নিয়ে শহরের ব্রাহ্মন্দী এলাকায় অবস্থিত নরসিংদী সরকারী কলেজের পিছনে নিয়ে রিয়াজ কে নির্দয়ভাবে মারধর করে। আহত ব্যবসায়ী পরে, তার অবস্থার অবনতি হলে তারাই তাকে সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য৷ হাসপাতালে আশংকাজনক অবস্থায় রেখে তারা সটকে পরে। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। পরে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। অভিযুক্ত ছাত্র নেতা অভি পত্রিকা খুললেই ভয়ানক এই আতঙ্কের নগরী নরসিংদীতে চোখে পড়ে মানুষ খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজীসহ নানা অপরাধের খবর। অপরাধের শহরের নরসিংদীতে নানা অপরাধ করে অহরহ পাড় পেয়ে যায় সন্ত্রাসীরা। সে কারণে এখানে কোন ভাবেই থামছে না অপরাধ। এ ঘটনাটি যার নেতৃত্বে ঘটেছে অভিযুক্ত এই ছাত্র নেতার নাম ফাহিম ভূঁইয়া রাজ অভি। সে জাতীয় ছাত্র শক্তির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক। তার ফেইসবুক ভিজিট করে দেখা যায় এনসিপি প্রধান নাহিদ ইসলাম, সাবেক উপদেস্টা আসিফ ও পাটোয়ারীসহ এনসিপির অনেক আলোচিত ও সমালোচিত নেতাদের সাথে ক্লোজ ডোরে তার ছবি রয়েছে। এ বিষয়ে অভির সাথে কথা বলার জন্য মোবাইলে ফোন দিলে অভি মারধরের ঘটনা অস্বীকার কললেও তাকে বড় বাজার থেকে ধরে নেয়ার কথা স্বীকার করে বলেন। আর কত দিন পর নরসিংদীতে মানুষ অবাধে চলা ফেরা করতে পারবে এমন প্রশ্নই নরসিংদীর শান্তি প্রিয় মানুষের।
বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ও সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার নলচিড়া ইউনিয়ন ও পৌর এলাকার কাসেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন। আহত ফিরোজ মিয়া মুকুল অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে পিঙ্গলাকাঠী বাজারে গেলে তাকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে প্রতিপক্ষের কয়েকজন যুবদল কর্মী পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে সরে যান এবং বর্তমানে নিরাপত্তাজনিত কারণে হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে কাওসার হোসেন জানান, সোমবার দিবাগত রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ৮-১০ জনের একটি দল হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।