বিনোদন

২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ধানুশ
ধানুশ

দীর্ঘদিন ধরে একটি চলচ্চিত্রের কাজ ঝুলে থাকায় আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা ধানুশ। প্রযোজনা প্রতিষ্ঠান থেনান্ডাল ফিল্মস অভিনেতার কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ‘নান রুদ্রন’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় ও পরিচালনার জন্য ধানুশ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও এখনো ছবিটির শুটিং শুরু হয়নি। নোটিশে উল্লেখ করা হয়, প্রকল্পে একাধিক সময়সূচি পরিবর্তনে প্রযোজনা সংস্থা সম্মত হলেও দীর্ঘ বিলম্বে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

প্রযোজনা সংস্থার দাবি, চুক্তিভুক্ত ছবির কাজ শেষ না করেই ধানুশ অন্য চলচ্চিত্রে সময় দেওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়ে। ফলে প্রাথমিক বিনিয়োগ পুনরুদ্ধারের লক্ষ্যে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও নোটিশে জানানো হয়েছে।

এ বিষয়ে ধানুশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বিনোদন

আরও দেখুন
ধানুশ
২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে

দীর্ঘদিন ধরে একটি চলচ্চিত্রের কাজ ঝুলে থাকায় আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা ধানুশ। প্রযোজনা প্রতিষ্ঠান থেনান্ডাল ফিল্মস অভিনেতার কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে। টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ‘নান রুদ্রন’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় ও পরিচালনার জন্য ধানুশ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও এখনো ছবিটির শুটিং শুরু হয়নি। নোটিশে উল্লেখ করা হয়, প্রকল্পে একাধিক সময়সূচি পরিবর্তনে প্রযোজনা সংস্থা সম্মত হলেও দীর্ঘ বিলম্বে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, চুক্তিভুক্ত ছবির কাজ শেষ না করেই ধানুশ অন্য চলচ্চিত্রে সময় দেওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়ে। ফলে প্রাথমিক বিনিয়োগ পুনরুদ্ধারের লক্ষ্যে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও নোটিশে জানানো হয়েছে। এ বিষয়ে ধানুশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0

রুমিন ফারহানার সঙ্গে ছবিকে ঘিরে আলোচনায় অপু বিশ্বাস

শবনম ফারিয়া

নির্বাচনি আলোচনার শীর্ষে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট

ওমর সানী

ধানের শীষে ভোটের ঘোষণায় বিতর্কে অভিনেতা ওমর সানী

রিনা খান
সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন রিনা খান

নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকা-১৭ আসনে বিএনপির সমর্থিত শিল্পী রিনা খান সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করেছেন। দীর্ঘ ১৭ বছরের মধ্যে রাজনৈতিক কারণে বিভিন্ন বাধা ও নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি নিজেকে দলের পাশে রেখেছেন। বিটিভির নিবন্ধিত শিল্পী রিনা খান জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, নির্বাচনের পর সংরক্ষিত আসনে এমপি হওয়ার সুযোগ থাকলে তা দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বর্তমানে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার জন্য মাঠে নেমে প্রচারণায় অংশগ্রহণ করছেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0

শাকিবের ‘রকস্টার’এর নায়িকা নিয়ে রহস্য, পাকিস্তানি নায়িকা থাকার গুঞ্জন

আজ প্রিয়জনকে মিষ্টতায় ভরিয়ে দেওয়ার দিন

পরীমনি

পরীমনিকে বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি

ছবি: সংগৃহীত
প্রেমের গুঞ্জনে আলোচনায় সিয়াম–সুস্মিতা

শ্রীলঙ্কায় শুটিংয়ের শেষ পর্যায়ে থাকা চলচ্চিত্র ‘রাক্ষস’ ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রধান দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির একটি দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের আগ্রহ বাড়লেও সংশ্লিষ্টরা বিষয়টিকে পুরোপুরি চলচ্চিত্রের অংশ হিসেবেই দেখছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, আলোচিত ছবিটি সিনেমার একটি গানের দৃশ্যের অংশ। শুটিংয়ের সুবাদে সিয়াম ও সুস্মিতার মধ্যে পেশাগত বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে, যা পর্দায় স্বাভাবিকভাবেই ফুটে উঠছে। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং গল্পের প্রয়োজনে নির্মিত দৃশ্য। সিয়াম আহমেদও বিষয়টি স্পষ্ট করে জানান, সিনেমার মূল লুক এখনো প্রকাশ করা হয়নি। তবে ভক্তদের আগ্রহের কারণে গানের দৃশ্যের একটি ঝলক শেয়ার করা হয়েছে। সামনে পোস্টার, টিজার ও ট্রেলারে আরও চমক থাকবে বলেও জানান তিনি। ‘রাক্ষস’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে আধুনিক ও শিক্ষিত পরিবারের এক নারীর চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সিনেমাটির গল্প অন্ধকার জগতকে কেন্দ্র করে, যেখানে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভের উপস্থিতি থাকবে। বর্তমানে শ্রীলঙ্কায় ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইউনিট আগামী ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দেশের অংশের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
শাকিব খান

বক্স অফিস কাপালেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম

আজহারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা বর্ষা

ছবি: প্রতিনিধি

শেরপুর ঝিনাইগাতীতে বিএনপি-জামায়েত সংঘর্ষ, ৩০ আহত

0 Comments