অপরাধ

শরীয়তপুরে অবৈধ অস্ত্র সহ সাবেক ইউপি চেয়ারম্যান দম্পতি গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্রসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিকেনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবরের নিজ বাসভবনে এই অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে একটি পিস্তলের কভার ও সিলিং, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, হকিস্টিক, ২৮টি দেশীয় চাকু, বিভিন্ন ধরনের মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো প্রাথমিকভাবে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

  নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লড়ি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং লড়ির ড্রাইভার ও হেল্পারসহ তিন শ্রমিককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তেল চুরি ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালীগঞ্জের কুখ্যাত ডাকাত সরদার ইয়ার আলী অস্ত্র-গুলি সহ গ্রেফতার

বরিশালে ভূয়া ডায়াগনস্টিক দালালের ছয় মাসের কারাদন্ড

ফরিদপুরে জমি বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত, কৃষক লীগ নেতা গ্রেফতার

চন্ডিপাশার ইউপি সদস্য আব্দুল হাই’র বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ

  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারী হলেন একই ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম। অভিযোগে বলা হয়েছে, সরকারিভাবে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আব্দুল হাই সাধারণ মানুষের কাছ থেকে ১৩,৭০০ টাকা করে আদায় করেছেন। এছাড়া, তিনি বিএনপি নেতাদের সঙ্গে মারমুখী ও অশোভন আচরণ করেছেন। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, মেম্বার ও তার ছেলে ও সহযোগীরা স্থানীয়দের ওপর হামলা চালিয়েছেন। একটি বিদ্যালয়ের দপ্তরীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং মিথ্যা সংবাদ প্রচার করাও অভিযোগের মধ্যে রয়েছে। ৫নং ওয়ার্ডের বিএনপি সভাপতি কামাল মিয়া বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আব্দুল হাই এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিএনপি নেতাকর্মীদের দমন করছেন। দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ আদায় ও আর্থিক লেনদেন নিয়ে গ্রাম্য সালিশও হয়েছে। অভিযুক্ত আব্দুল হাই ফোনে জানান, “দলীয় লোকদের সমন্বয় করে কার্ড বিতরণ করেছি।” এ ঘটনার পর এলাকার মানুষ উত্তেজিত এবং তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জ মার্চ ২৪, ২০২৬ 0

মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

নীলফামারীতে সাইবার প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার

দৌলতপুরে চাপাতি–দা নিয়ে হামলা, দুইজন গুরুতর আহত

গৌরনদীতে গাছে ঝুলন্ত অবস্থায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার

  বরিশালের গৌরনদী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দেন বিলকিস। তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। নিহতের চাচাতো ভাই রাব্বি হাসানসহ পরিবারের সদস্যরা দাবি করেন, কয়েকদিন ধরে বিলকিসের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী মাইনুল গাজী। তাদের অভিযোগ, হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও মাইনুল গাজীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, নিহতের শ্বশুর আলতাফ গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক মনোমালিন্যের জেরে বিলকিস আত্মহত্যা করেছেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মার্চ ২৪, ২০২৬ 0

ইসলামপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

ঈদ বকশিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম : টাকা ছিনতাই

0 Comments