খেলা

ভোট দিচ্ছেন না মেসি, নিরপেক্ষ থাকছেন এই কিংবদন্তি

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
লিওনেল মেসি
লিওনেল মেসি

হোয়ান লাপোর্তার পদত্যাগের পর ফের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করেছে এফসি বার্সেলোনা। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন লাপোর্তা, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ভিক্টর ফন্ট। আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনকে ঘিরে ক্লাবের ভবিষ্যৎ কাঠামো, ক্রীড়া দর্শন ও প্রশাসনিক দিকনির্দেশনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নির্বাচনী প্রেক্ষাপটে বার্সেলোনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও জাভি হার্নান্দেজের ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাভি প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও, লিওনেল মেসি এবার নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্তসহ একাধিক ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ব্যস্ততা এবং বর্তমানে ক্লাবের সঙ্গে প্রত্যক্ষ কোনো সাংগঠনিক সম্পৃক্ততা না থাকায় মেসি এবারের নির্বাচনে ভোট দেবেন না। একই সঙ্গে তিনি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ বা প্রকাশ্য সমর্থন দিতেও আগ্রহী নন।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, বর্তমান সভাপতি লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আবার ভিক্টর ফন্ট জয়ী হলে মেসির সঙ্গে যোগাযোগ করার ঘোষণা দিলেও, সে আহ্বানেও এখনো সাড়া দেননি আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনার একজন কর্মকর্তা জানিয়েছেন, মেসি ক্লাবের আজীবন সদস্য হিসেবে ভোট দেওয়ার অধিকার রাখেন, তবে ভোট না দেওয়াকে ক্লাবের প্রতি অনাগ্রহ হিসেবে দেখা ঠিক হবে না। তিনি দূর থেকেই ক্লাবের মঙ্গল কামনা করছেন।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে মেসি সশরীরে ন্যু ক্যাম্পে এসে ভোট দিয়েছিলেন, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলায় ব্যস্ত থাকায় এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতেই এবার নিরপেক্ষ থাকার পথ বেছে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় ১৫ মার্চের নির্বাচনের, যেখানে নির্ধারিত হবে বার্সেলোনার আগামী দিনের নেতৃত্ব ও দিকনির্দেশনা।

 

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আইসিসির বোর্ড সভা স্থগিত

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি, আগামী ২৫ থেকে ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বোর্ড সভা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত করেছে।  কাতারের ক্রীড়া কাঠামো ও ক্রমবর্ধমান ক্রিকেট আগ্রহের কারণে এই শহরকে নির্বাচিত করা হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণেই সভা পরবর্তী কোনো সময়ে পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। আইসিসি সূত্রে জানা গেছে, এপ্রিলের মধ্যে এই সভা আয়োজনের পুনঃচেষ্টা করা হবে। অন্যদিকে, রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে আইসিসির শীর্ষ কর্মকর্তারা গ্যালারিতে উপস্থিত থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করবেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬ 0

আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

অবশেষে গাঁটছড়া বাধলেন সানিয়ার-অর্জুন, প্রকাশ্যে এলো বিয়ের প্রথম ছবি

চীনের কাছে হেরে গেলো বাংলাদেশ

সাকিব আল হাসান
সাকিব আল হাসানের মামলার ফাইল যাচ্ছে সরকারে কাছে

দীর্ঘদিন বিদেশে অবস্থানরত জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান–এর দেশে প্রত্যাবর্তন ও জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার দলে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্ক ও প্রত্যাশা তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা পায়। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবের বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছিলেন, যা আলোচনাকে আরও জোরদার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরতে পারেন এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে অংশ নিতে পারেন। তবে সাকিব নিজেই এ তথ্যকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানিয়েছেন, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাকিব জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর বিষয়ে নীতিগত সমর্থন রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলা ও অন্যান্য আইনি বিষয় প্রসঙ্গে বিসিবি সূত্র জানায়, সংশ্লিষ্ট নথিপত্র সরকারের কাছে উপস্থাপনের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। সংশ্লিষ্ট মহল আশা করছে, অচিরেই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে নিষ্পত্তির পথে অগ্রসর হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0

মাশরাফি-সাকিবকে ফেরাতে সহনশীল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

আমিনুল ইসলাম বুলবুল

দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়ায় বিসিবি সভাপতি আমিনুল

লিওনেল মেসি

ভোট দিচ্ছেন না মেসি, নিরপেক্ষ থাকছেন এই কিংবদন্তি

বিশ্বকাপে না খেললেও শাস্তি নয়, বরং বাড়তি আইসিসি ইভেন্ট পাচ্ছে বিসিবি

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সংস্থাটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে আইসিসি স্পষ্ট করে জানায়, বিশ্বকাপে অংশ না নেওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে দেখলেও এর জন্য বিসিবির ওপর কোনো আর্থিক, প্রশাসনিক বা খেলাসংক্রান্ত জরিমানা আরোপ করা হবে না। আইসিসি আরও জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে বিসিবির অবস্থান তারা নোট করেছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে যেন বাংলাদেশের ক্রিকেটে কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সংস্থা সতর্ক থাকবে। একই সঙ্গে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার অধিকার বিসিবির জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্য, বৃহৎ সমর্থকগোষ্ঠী এবং বৈশ্বিক ক্রিকেটে দেশের অবদান তুলে ধরে আইসিসি জানায়, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট জাতি হিসেবে বিবেচনা করেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ২০৩১ সালের আগেই বাংলাদেশে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সংস্থার প্রচলিত নীতিমালা ও আয়োজক নির্বাচন প্রক্রিয়ার আওতায় বাস্তবায়িত হবে। আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তা বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি হতাশাজনক হলেও এটি বাংলাদেশের সঙ্গে আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো পরিবর্তন আনবে না।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বদলে স্কটল্যান্ডের  টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ আসিফ জানান নজরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বর্জন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান

0 Comments