অপরাধ

ফরিদপুরে ৩৬ সেকেন্ডের মধ্যে সংসদ সদস্য প্রার্থীর মোটরসাইকেল চুরি

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

ফরিদপুর শহরে চুরির শিকার হয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আইনজীবী মো. নাজমুল হাসান। শহরের টেপাখোলা এলাকার নিজ বাসার গ্যারেজ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলটি গ্যারেজে রেখে আদালতে যান নাজমুল হাসান। দুপুরের দিকে ফিরে এসে তিনি সেটি আর পাননি। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, কালো মাস্ক পরা এক যুবক মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে গ্যারেজে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে বেরিয়ে যান।

ঘটনার পর সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

প্রতীকি ছবি
ফরিদপুরে ৩৬ সেকেন্ডের মধ্যে সংসদ সদস্য প্রার্থীর মোটরসাইকেল চুরি

ফরিদপুর শহরে চুরির শিকার হয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আইনজীবী মো. নাজমুল হাসান। শহরের টেপাখোলা এলাকার নিজ বাসার গ্যারেজ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলটি গ্যারেজে রেখে আদালতে যান নাজমুল হাসান। দুপুরের দিকে ফিরে এসে তিনি সেটি আর পাননি। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, কালো মাস্ক পরা এক যুবক মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে গ্যারেজে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে বেরিয়ে যান। ঘটনার পর সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে দুই শীর্ষ সন্ত্রাসী ককটেলসহ আটক

ছবি: সংগৃহীত

গুম-হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি: প্রতিনিধি

ভোলায় নৌ-বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও গোলাবারুদ সহ দুই সন্ত্রাসী আটক

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় তার বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। ধত্রি রানী সাকোয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলে নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

ছবি: প্রতিনিধি

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা

রফিকুল আলম

হত্যাসহ ৪৭ মামলার আসামি খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেফতার

ছবি: সংগৃহীত
শরীয়তপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদক সহ সাবেক ছাত্রদল নেত্রী আটক

শরীয়তপুরে অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছে সেনাবাহিনী। জেলার পালং মডেল থানার পৌরসভাধীন স্বর্ণঘোষ এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক এবং সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে এক নারীসহ দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর স্টেডিয়ামে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান। সেনা সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মূল অভিযুক্ত মন্টু তালুকদার পলাতক থাকলেও তাঁর স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। তল্লাশিতে একটি শটগান, দুটি .২২ বোর রাইফেল, একটি একনালা বন্দুক, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও বিপুল গোলাবারুদ, একটি বিদেশি ড্যাগার, বিদেশি মদ ও মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, মন্টু তালুকদার একাধিক মামলার পলাতক আসামি। একই সময়ে জেলার নড়িয়া ও ডামুড্যা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আরও অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে যুবক পিটিয়ে হত্যা, দুজন আটক

প্রতীকি ছবি

ঝিনাইদহে ভোট চাইতে গিয়ে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি

0 Comments