অপরাধ

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

Icon
বরিশাল
প্রকাশঃ এপ্রিল ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তর-এর অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনুপোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৩৫ হর্সপাওয়ারের একটি ট্রলার থেকে ১৪টি ড্রাম ভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরে এসব রেনুপোনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রলারসহ পরিবহনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বরাল।

 

ছবি: প্রতিনিধি
মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

  বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তর-এর অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনুপোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ হর্সপাওয়ারের একটি ট্রলার থেকে ১৪টি ড্রাম ভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরে এসব রেনুপোনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রলারসহ পরিবহনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বরাল।  

বরিশাল এপ্রিল ২০, ২০২৬ 0
প্রতিকি ছবি

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

ছবি: প্রতিনিধি

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

  আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই ফরিদপুরের সালথায় গভীর রাতে এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গণপিটুনির ঘটনা ঘটে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া এলাকায় স্থানীয়দের হাতে আটক হন মো. ইমরান হাসান, যিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, তিনি মাদক মামলার এক আসামির বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে এবং পরে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায় তিনি অসহায়ভাবে পড়ে আছেন এবং স্থানীয় কয়েকজন তাকে ঘিরে রেখেছে। তবে ঘটনাটি ঘিরে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। অভিযুক্ত এএসআই দাবি করেন, তিনি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। অন্যদিকে সংশ্লিষ্ট পরিবারের দাবি, ঘটনাটি ব্যক্তিগত সম্পর্কজনিত। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটির কারণ ও পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

ছবি: প্রতিনিধি

পুলিশী পরিচয়ে প্রতারণার অভিযোগে পিকআপ চালক আটক

যাত্রাবাড়ীর ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে মন্দিরের কাছে কৃষকের গলাকাটা লাশ

    নীলফামারীর জলঢাকায় সিংগীমারী শ্মশান কালী মন্দিরের কাছে প্রভাত চন্দ্র রায় (৫০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকার ওই মন্দির সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রভাত চন্দ্র রায় স্থানীয় নীলকান্ত চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কলাপাতা কাটতে বাড়ি থেকে বের হন প্রভাত চন্দ্র রায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মন্দিরের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুম আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

যাত্রাবাড়ীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১

ছবি: প্রতিনিধি

রংপুরে পুলিশ হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ৭ গ্রেফতার

0 Comments