রাজনীতি

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী

Icon
গোপালগঞ্জ প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ২০, ২০২৬

 

গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার (ঠাকুর)। তার এ মনোনয়নকে ঘিরে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। পাশাপাশি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।


জানা গেছে, সুবর্ণা ঠাকুর বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 
বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, দলে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিষয়। তবে অন্য দল থেকে সরাসরি এসে মনোনয়ন পাওয়া দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক।

 

রাজনীতি

আরও দেখুন
গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী

  গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার (ঠাকুর)। তার এ মনোনয়নকে ঘিরে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। পাশাপাশি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। জানা গেছে, সুবর্ণা ঠাকুর বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।  বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, দলে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিষয়। তবে অন্য দল থেকে সরাসরি এসে মনোনয়ন পাওয়া দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক।  

গোপালগঞ্জ প্রতিনিধি> এপ্রিল ২০, ২০২৬ 0

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জন মনোনীত

বিএনপির সংরক্ষিত আসনে বিলকিস ইসলামের এমপি মনোনীত হওয়ায় উচ্ছ্বাস

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও বিতর্কের ব্যাখ্যা দিলেন মাসুদ অরুণ

পুনরায় রাজপথে নামার প্রস্তুতির ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে অবস্থান জানালেন নাহিদ ইসলাম। দেশের বর্তমান পরিস্থিতিকে “রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট সংকট” আখ্যা দিয়ে তিনি পুনরায় গণআন্দোলনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত আন্দোলন কোনো একক দল বা জোটভিত্তিক নয়; বরং “রাষ্ট্রের সার্বভৌম সুরক্ষা ও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার সাংবিধানিক দায়বদ্ধতা” থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহে শহীদদের আত্মত্যাগ যেন “আইনগত ও নৈতিকভাবে অবমূল্যায়িত না হয়”, তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি উল্লেখ করেন, জুলাই-সংশ্লিষ্ট ভুক্তভোগী ও অংশগ্রহণকারীদের পুনর্বাসন, স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তায় দৃশ্যমান অগ্রগতি এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন সত্ত্বেও কার্যকর বাস্তবায়নে ঘাটতির অভিযোগও তোলেন তিনি। সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, ভবিষ্যৎ কর্মসূচিতে ক্ষতিগ্রস্তদের সরাসরি ঝুঁকিতে না রেখে দলীয় কর্মী ও নেতৃত্বই সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করবে—যা তিনি “দায়িত্বশীল রাজনৈতিক প্রতিশ্রুতি” হিসেবে উল্লেখ করেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

গুজব তোলে নিন্দুকরা, ছড়ায় অজ্ঞরা, আর বিশ্বাস করে নির্বোধরা: রুমিন ফারহানা

বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি

আপত্তি সত্ত্বেও ‘গণবিরোধী আইন’ পাস করায় বিরোধী দলের ওয়াকআউট

একাত্তরে কার কী ভূমিকা ছিল তার চূড়ান্ত সাক্ষী আল্লাহ: জামায়াত আমির

  জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের সংকটকালীন সময়ে কার কী ভূমিকা ছিল, তার প্রকৃত মূল্যায়ন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তিনি মন্তব্য করেন, মানবিক সাক্ষ্য আংশিক হলেও চূড়ান্ত বিচার সর্বজ্ঞ সত্তার কাছেই ন্যস্ত। বক্তব্যে তিনি বিদ্যমান আইনে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংজ্ঞার কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান। বিশেষ করে রাজনৈতিক দলসমূহের নাম অন্তর্ভুক্তির বিষয়টি পরিহার করার প্রস্তাব দেন, যা তার মতে ভবিষ্যতে রাজনৈতিক বিভাজনকে উসকে দিতে পারে। বর্তমান আইনি সংজ্ঞায় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে কিছু রাজনৈতিক দলের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রেক্ষাপটে শফিকুর রহমান যুক্তি দেন, রাষ্ট্রীয় স্বীকৃতির ভাষ্য নিরপেক্ষ হওয়া প্রয়োজন, যাতে বহুদলীয় গণতন্ত্রের পরিবেশ অক্ষুণ্ণ থাকে। তিনি মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতি তাদের আত্মত্যাগ চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এদিকে, স্পিকার জানিয়েছেন, উক্ত বিলের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিত মতামত প্রদান করেছে এবং তারা এতে কোনো আপত্তি উত্থাপন করেনি।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0

৮ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির

সরকারের ভাবে মনে হয় বাংলাদেশ তেলের স্রোতে ভাসছে: শফিকুর রহমান

ডা. তাসনিম জারা

স্বাধীন নয় ‘নিয়ন্ত্রণশীল’ দুদক চায় সরকার: তাসনিম জারা

0 Comments