অপরাধ

ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলায় ৫ জন গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ২১, ২০২৬


রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার বিকেলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর উপপরিচালক ডা. আহমেদ হোসেন বাসায় ফেরার পথে অজ্ঞাত হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন গলিতে দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার ডান হাত ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে রয়েছে এবং সংশ্লিষ্ট থানার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

শেরপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

  শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি শ্বশুর আব্দুল ওয়াহাব (৬০) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল দুপুরে নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর কৌশলে পুত্রবধূকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় এক প্রতিবেশী নারী বিষয়টি দেখে ফেললে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও তিনি পালিয়ে যান। এ ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0

এক রাতেই গলা কেটে ৭ জনকে হত্যা

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলায় ৫ জন গ্রেফতার

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫) এবং তাদের দুই ছেলেমেয়ে পারভেজ (৯) ও সাদিয়া আক্তার (৩)। প্রতিবেশীরা জানান, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

নওগাঁ প্রতিনিধি > এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

প্রতিকি ছবি

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

ছবি: প্রতিনিধি
বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

  বরিশালে অবৈধভাবে মজুদ ও পরিবহনের অভিযোগে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ একটি পিকআপ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের একটি গোডাউন এলাকা থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে প্রায় ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল। একই অভিযানে বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার একটি দোকান থেকেও আরও জ্বালানি তেল জব্দ করা হয়। এনএসআই সদস্যরা জানান, একটি পিকআপে করে অবৈধভাবে এসব জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তা আটক করা হয়। পরে জব্দ করা জ্বালানি তেল ও সংশ্লিষ্ট মালামাল ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ মজুদ ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।  

বরিশাল এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

ছবি: প্রতিনিধি

জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

ছবি: প্রতিনিধি

পুলিশী পরিচয়ে প্রতারণার অভিযোগে পিকআপ চালক আটক

0 Comments