বাংলাদেশ

শেরপুরে কেন্দ্র দখলের চেষ্টায় ব্যালট বই ছিনতাই, আটক ২

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

শেরপুর সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর-১ আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুটি ব্যালট বই জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

কেন্দ্র সূত্র জানায়, ১০০ পৃষ্ঠার একটি সংসদ নির্বাচনের ব্যালট বই এবং একটি গণভোটের ব্যালট বই ছিনতাই করা হয়। পরে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া অবস্থায় ৬০টি সংসদীয় ব্যালট উদ্ধার হলেও গণভোটের পুরো ব্যালট বই এবং সংসদ নির্বাচনের অবশিষ্ট ব্যালট উদ্ধার করা যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহীদুল আলম জানান, হঠাৎ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভোট পুনরায় শুরু হয় এবং সংশ্লিষ্ট ব্যালটগুলো বিধি অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, ছিনতাই হওয়া ব্যালট উদ্ধারে অভিযান চলছে।

এদিকে একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। পুলিশ জানায়, সংঘর্ষটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সালথায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, ভাঙচুর বহু বাড়িঘর

  ফরিদপুরের সালথা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘমেয়াদি বিরোধের জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  আহত অন্তত ১০ জনের মধ্যে ৭ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের তথ্যে জানা গেছে, হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি মাপার সময় কথাকাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়, পরে প্রায় ২০০–৩০০ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

তেল কেলেঙ্কারিতে রাজশাহীর ফায়ার সার্ভিসের ৫ সদস্য প্রত্যাহার

ছবি: প্রতিনিধি

শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা

ছবি: প্রতিনিধি

ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে চরপারবর্তীদের জনপদ

ছবি: প্রতিনিধি
নীলফামারীর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু ভর্তি

  নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে একের পর এক শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জ্বর, কাশি ও শরীরে র‍্যাশ নিয়ে অসুস্থ ৬ শিশুকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলা থেকে চারজন শিশু রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে এসব শিশু একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। সংক্রমণের আশঙ্কায় তাদের আলাদা করে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ বলা যাচ্ছে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক রোগ প্রতিরোধে সতর্কতা ও টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার: রসিক প্রশাসক ডন

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

বাড়ীতে মজুদকৃত ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ছবি:প্রতিনিধি
“সুন্দরবনকে অচিরেই দস্যুমুক্ত করা হবে”: শেখ ফরিদুল ইসলাম

    পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌয়ালদের হাতে বনে প্রবেশের অনুমতিপত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ বছর ৬০ দিন ধরে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবেন মৌয়ালরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে তৎপর জলদস্যুদের নির্মূলে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং দস্যুদের পাশাপাশি তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, সুন্দরবনের মধু আন্তর্জাতিকভাবে পরিচিত একটি প্রাকৃতিক সম্পদ। এর সুনাম অক্ষুণ্ন রাখতে মধুতে ভেজাল মেশানো থেকে বিরত থাকতে হবে এবং গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষা, নিরাপদ মধু সংগ্রহ এবং বনসম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, প্রতিবছরের মতো নির্ধারিত সময় অনুযায়ী এবারও সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে।  

সাতক্ষীরা এপ্রিল ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মধুখালীতে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে কালবৈশাখী তাণ্ডব, ২ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসলহানি

0 Comments