ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরুন্নবী সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ইউপি সদস্যরা অভিযোগ করেছেন, বরাদ্দকাজে উৎকোচ দিতে অস্বীকার করায় তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তথ্য চাওয়া রোধ এবং স্থানীয় সরকারি অর্থের ব্যবহার নিয়ে অনিয়মের অভিযোগ প্রশাসনিক দুর্নীতির শেকড় তুলে ধরছে। ২০২০ সালের গাইবান্ধার দায়মুক্তি ও পূর্ববর্তী মামলা সত্ত্বেও পিআইও পদে বহাল থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, প্রশাসন শুধু তদন্ত বা বদলির আশ্বাস দিলে সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে না। দ্রুত ও দৃঢ় আইনি ব্যবস্থা না নিলে সরকারের স্বচ্ছতা ও জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ হবে। প্রশাসন ও মন্ত্রণালয়কে এখন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সাংবাদিকদের উপর দায়ের করা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা জরুরি।
রাণীশংকৈলবাসী আশা করছে, বিতর্কিত কর্মকর্তার হাত থেকে উপজেলাকে মুক্ত করে প্রশাসন তাদের দায়বদ্ধতা প্রমাণ করবে।
আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।
“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।
নরসিংদীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মাধবদী ও রায়পুরা উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে। প্রথম ঘটনায় রাত ৯টার দিকে নরসিংদী–মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার মো. মুজিবুর রহমান (৫৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানান। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও স্বর্ণের আংটিও লুট করে নেয়। অন্যদিকে একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মোমেন মিয়া (৩০–৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় আঘাতের আশঙ্কা করছে পুলিশ। মাধবদী ও রায়পুরা থানার পুলিশ জানায়, দুইটি ঘটনারই কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।