বাংলাদেশ

মোরেলগঞ্জে ইউরিয়া সারের বস্তায় সাড়ে ৯ কেজি কম, কৃষক ক্ষুব্ধ

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ মার্চ ৩, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিসিআইসি অনুমোদিত সার ডিলারের ইউরিয়া সার বস্তায় কম ওজন পাওয়ায় স্থানীয় কৃষক ও জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মোরেলগঞ্জ পৌর শহরের মেসার্স জয়গুরু ভান্ডার থেকে ক্রেতা কামরুজ্জামান শেখ ৫০ কেজির ইউরিয়া সার কিনলে বস্তায় মাত্র ৪০ কেজি ৫শ’ গ্রাম পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রতিবাদ করেন। পরে কৃষি অফিসের তিন সদস্যের টিম ঘটনাস্থলে এসে জয়গুরু ভান্ডার ও পাশের ভ্যারাইটি স্টোরের গুদামে অভিযান চালিয়ে কয়েকটি বস্তা পরিমাপ করলে দেখা যায়, সারের ওজন কম রয়েছে, যা ৪২ থেকে ৪৫ কেজির মধ্যে ছিল।


ডিলাররা দাবি করেছেন, বরাদ্দকৃত প্রতিটি বস্তায় আগেই কম সারের বিষয়টি ঘটেছে এবং তারা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাদের জানিয়েছেন।
উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা ডল্টন রায় বলেন, “এখন থেকে প্রতিটি ডিলার কৃষকের উপস্থিতিতে বস্তার ওজন মেপে বিক্রি করবেন। যেখানে কম সার পাওয়া যাবে, সেখানে অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাংলাদেশ

আরও দেখুন
বাহুবলে এমপি স্ত্রীর ‘প্রধান অতিথি’ বিতর্কে ইউএনও-সহ কর্মকর্তাদের বদলি

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি করার ঘটনা সরকারি ও জনমতের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। এই বিতর্কের প্রেক্ষিতে রবিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামকে বদলি করেছেন। বাহুবলে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় এমপি ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তারা অংশ নিলেও অভিযোগ উঠেছে, এতে কর্মঘণ্টায় সাধারণ নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। সরকারি প্রোটোকল অনুসারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন; কোনো বেসরকারি ব্যক্তিকে কেন্দ্র করে সভা আয়োজন প্রশাসনিক বিধি ও নীতির বাইরে হলে তা বিতর্কের জন্ম দেয়। স্থানীয় প্রশাসন এবং সচেতন নাগরিকরা বলছেন, সরকারি স্থাপনা ও কর্মকর্তা ব্যবহার করে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে সভা আয়োজন হলে প্রশাসনিক নিরপেক্ষতা ও জনসেবা ক্ষুণ্ণ হয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0

মোরেলগঞ্জে ইউরিয়া সারের বস্তায় সাড়ে ৯ কেজি কম, কৃষক ক্ষুব্ধ

গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটা সেই শিশুকে আর বাঁচানো গেল না

সাবেক এমপি জোয়াহেরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌর এলাকার মুন্দাইল গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় আত্মরক্ষার্থে নারীটি ধারালো বস্তু দিয়ে আঘাত করলে তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়। ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন দাবি করেন, নজরুল ইসলাম পূর্বেও তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় তার স্ত্রী ঘরে একা ছিলেন। অভিযুক্ত পেছন থেকে জড়িয়ে ধরলে আত্মরক্ষার্থে তিনি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। অভিযুক্ত নজরুল ইসলাম মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করেন। ক্ষেতলাল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৬ 0

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর যুবদল নেতার নেতৃত্বে হামলা

ছবি: প্রতিনিধি

শেরপুরে ঘুষের অভিযোগে শোকজ—তবুও নিয়মিত দফতরে সহকারী ভূমি কর্মকর্তা

ছবি:প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভোক্তা অধিকারের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযানে বাগেরহাটের রামপাল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা উপজেলার ফয়লাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ব্যবহার, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মুদি দোকানে টেক্সটাইল রং বিক্রির মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শরীফা সুলতানা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য অসাধু ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।  

বাগেরহাট মার্চ ১, ২০২৬ 0

পীরগঞ্জে বিনামূল্যে কবর খনন করছেন দুই যুবক

মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে খাল, পানির অভাবে চাষিদের ভোগান্তি এখন চরমে

ছবি: প্রতিনিধি

ভালুকায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, মটরসাইকেলে আগুন ও ৯টি লড়ি গাড়ি ভাংচুর

0 Comments