বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে নিষিদ্ধ মিছিল থেকে আ.লীগের ৪ কর্মী গ্রেফতার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৭, ২০২৬

রাজধানীর কলাবাগান থানার পুলিশ শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়ার সময় একটি নিষিদ্ধ মিছিল আটক করে চারজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে। আটকরা হলেন রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮) ও সোহেল মিজি (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, স্কয়ার হাসপাতালের সামনে টহল দিচ্ছিল কলাবাগান থানা পুলিশ। চারজন ফুলের তোড়া হাতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে অগ্রসর হচ্ছিলেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
ওসি ফজলে আশিক জানিয়েছেন, আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় মিছিল করায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
কালিয়াকৈরে রেস্টুরেন্টে মজুতকৃত গাঁজাসহ মালিক গ্রেফতার

  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মালিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম দাদন মিয়া। তিনি স্থানীয় “মারিয়া হোটেল” পরিচালনা করতেন।  পুলিশ জানায়, রেস্টুরেন্টটি দিবারাত্র খোলা থাকলেও দীর্ঘদিন ধরে এর আড়ালে মাদক ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

গাজীপুর এপ্রিল ২২, ২০২৬ 0

সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ অনুপস্থিত ২৮ জন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪

ধ্বংসের পথে ৩০০ বছরের পুরানো জোড়া শিবমন্দির, জরুরি সংস্কারের দাবি

ছবি: প্রতিনিধি
১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

  আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম  ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।  

আশুগঞ্জ প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

ছবি: প্রতিনিধি

সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

  “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের ২২টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বকেয়া ৬৭ কোটি টাকা, অবৈধ সংযোগ বাড়ছেই

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

0 Comments