বাংলাদেশ

নালিতাবাড়ীতে বেপরোয়া অটোরিকশার চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর

Icon
নালিতাবাড়ী,শেরপুর
প্রকাশঃ জানুয়ারী ৯, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ সংলগ্ন শেরপুর–নালিতাবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের বাসিন্দা মেহেদী হাসানের ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বজনদের বরাতে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়িতে যাওয়ার পথে ছিলেন। বটগাইচ্ছা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা থেকে নামার সময় মায়ের হাত ধরে থাকা অবস্থায় হঠাৎ দ্রুতগতির আরেকটি অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় গুরুতর আহত আরিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের পাঁচমাথা, শামসুল হক রোড, বাস টার্মিনাল ও ক্যান্ট বাজারসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয়। জরুরি পরিষেবা ছাড়া সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়। অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। প্রশাসন জানায়, অধিকাংশ ব্যবসায়ী নির্দেশনা মেনে দোকান বন্ধ রেখে সহযোগিতা করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।    

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি:প্রতিনিধি

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি
সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

    দেশের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলায় সমন্বয় সভা আয়োজন করে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সভায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও পর্যটকসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মৎস্য ও বন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, মৎস্য ব্যবসায়ী ও মাঝি-মাল্লারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তে সুন্দরবনে দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথে অবৈধ অস্ত্র ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও রিসোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ ও ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও দস্যুতা দমন কার্যক্রম ভবিষ্যতেও সমন্বিতভাবে অব্যাহত থাকবে।

বাগেরহাট এপ্রিল ৯, ২০২৬ 0

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন, দ্রুত নির্মাণের দাবি

ছবি: প্রতিনিধি

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন। সভায় বাংলা নববর্ষকে বর্ণাঢ্যভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু), রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান এবং কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রতাব চন্দ্র। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডোমারে অবৈধ পণ্য ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের সড়ক অবরোধ

লালমনিরহাট থেকে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

0 Comments