বাংলাদেশ

শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে সিআইডির নোটিশ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬
শওকত আলী চৌধুরী
শওকত আলী চৌধুরী

অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, সম্পদ ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহে গুলশান থানায় চিঠি পাঠানো হয়েছে।
সিআইডি সূত্র জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় জারি করা নোটিশে শওকত আলী চৌধুরী, তাঁর স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের দেশি-বিদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, গত এক দশকের বিদেশ ভ্রমণের বিবরণ, আয়কর নথি, দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য, বিভিন্ন কোম্পানিতে মালিকানা ও শেয়ারহোল্ডিংয়ের হিসাব এবং বিদেশে বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সরকারের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে।
সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের জারি করা নোটিশ অনুযায়ী, পাঁচ কার্যদিবসের মধ্যে এসব নথি সংগ্রহ করে মালিবাগ কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, একই অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) শওকত আলী চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। অভিযোগ রয়েছে, জাহাজভাঙা ব্যবসার আড়ালে ব্যাংক হিসাব ও ঋণপত্র ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করা হয়েছে।
 

বাংলাদেশ

আরও দেখুন
ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে, যা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। পরবর্তীতে তাদের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ছেলে মারা যান এবং মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তার মা। মৃতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৭২)। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েন মা ময়না বেগম। এরপর শারীরিক অবস্থার অবনতি হয়ে ওই রাতেই তিনিও মারা যান। স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়া বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সকালে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৬ 0

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে শুরু ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

বৈশাখে ফরিদপুরে শতবর্ষী জমজমাট মাছের মেলা

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়

  নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী পিঠা মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে বুধবার (১৫ এপ্রিল) মেলার দ্বিতীয় দিন সকাল থেকেই মানুষের ঢল নামে। ‘আমরা একসাথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশ নিচ্ছেন। মেলায় প্রায় ৭০টি স্টলে দেশীয় ও আধুনিক নানা পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠার সমাহার রয়েছে। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিড়া ছাড়াও কেক, আচার ও হালকা খাবারের স্টলও রয়েছে। আয়োজকদের দাবি, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তারা জানান, পিঠা সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফেনীতে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান বিভাগীয় কমিশনারের

সড়ক দুর্ঘটনায় ঢাবির ‘ক্ষণিকা’ বাসের একাধিক শিক্ষার্থী আহত

ঢাকার ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের জন্য তালিকাভুক্ত লাইসেন্সিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় নাগরিক ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফুটপাতে ব্যবসা করতে হলে এখন থেকে অনুমোদন ও আইনি প্রক্রিয়ার আওতায় আসতে হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও গাইডলাইন নির্ধারণ করা হবে, যাতে অবৈধ দখল ও অগোছালো বাজার ব্যবস্থা বন্ধ করা যায়। ডিএসসিসি প্রশাসক আরও জানান, ফুটপাত দখলমুক্ত উদ্যোগ টেকসই করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে জরিপ কার্যক্রম শুরু হবে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে, নইলে নগর ব্যবস্থাপনা টেকসই করা সম্ভব নয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত আহত ৩

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর

0 Comments