ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের গুরুত্বপূর্ণ শহর সৈয়দপুরে জাতীয় পার্টির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যিক ও বাঙালি-বিহারী অধ্যুষিত এই শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জনসভাটি অনুষ্ঠিত হয়।
লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলার দুই সাবেক উপজেলা চেয়ারম্যান, ৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জাতীয় পার্টির নেতা মিঠু, সুজন মাস্টার, আব্দুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির সৈয়দপুর পৌর কমিটির সভাপতি আব্দুস শহীদ জনসভায় সভাপতিত্ব করেন। সভা শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জনসভায় বক্তব্যে প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, “ভোটারদের বিভ্রান্ত করার জন্য নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে প্রকৃত উন্নয়নের পক্ষে থাকুন।” তিনি বলেন, সৈয়দপুরে রেলওয়ের জায়গা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন, যাতে স্থানীয় মানুষ বৈধভাবে বন্দোবস্ত পেতে পারেন।

তিনি আরও জানান, পিছিয়ে পড়া কিশোরগঞ্জ উপজেলায় হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা লাঙ্গল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক চলার মধ্যে মুখ খুলেছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) প্রেসিডেন্ট ও জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, তার স্ত্রী ফাহমিদা হকের সংসদ সদস্য মনোনয়ন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিক ফল। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, ফাহমিদা হক লেখালেখি, সামাজিক উদ্যোগ ও নীতিনির্ধারণী আলোচনায় দীর্ঘদিন ধরে যুক্ত থেকে জনপরিসরে ভূমিকা রেখে আসছেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায়ই তার রাজনৈতিক অগ্রযাত্রা। জিল্লুর রহমান আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারে ভিন্ন ভিন্ন জনভূমিকা থাকতে পারে, তবে পেশাগত স্বাধীনতা ও নৈতিকতা অক্ষুণ্ন রাখা অপরিহার্য। সাংবাদিকতা ও নীতি গবেষণার ক্ষেত্রে নিজের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও তিনি স্পষ্ট করেন। তিনি ফাহমিদা হকের নতুন দায়িত্বের সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, তিনি সংসদীয় কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামকে মনোনয়ন দিয়েছে। এ ঘোষণায় নীলফামারীর কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সোমবার (১৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ-এর স্বাক্ষরে ৩৬টি সংরক্ষিত নারী আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্র জানায়, বিলকিস ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার রাজনৈতিক অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, বিলকিস ইসলাম একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়নের এ সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বিলকিস ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা।
শেরপুর-৩ আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলাকে অন্তর্ভুক্ত নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মাসুদুর রহমান মাসুদকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জানান, ১২৮টি কেন্দ্রে গণনার ফলাফলে রুবেল ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন, আর মাসুদের ভোট ৪৭ হাজার ৫১। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মোট ভোটারের মধ্যে ৫০.৫২ শতাংশ অংশগ্রহণ করেছেন। কিছু কেন্দ্রে অভিযোগে জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।