বাংলাদেশ

আশা এনজিওর উদ্দ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
আশা এনজিওর উদ্যোগে অ্যাগ্রিকালচারাল ডাইভারসিফিকেশন লোন কর্মসূচি বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২০ জন শাখা ব্যবস্থাপক নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বেইস দেওয়ানগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্র এই সভার আয়োজন করা হয়। 
ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন আশা এনজিওর জামালপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার দেওয়ান ফরিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা-কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাসিসটেন্ট ডিরেক্টর (প্রাণীসম্পদ) মো. খোরশেদ আলম, আশা-টাঙ্গাইল ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জিয়াউল হাসান খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মতিউর রহমান।  
সভায় এডিএল কার্যক্রম সহ বিভিন্ন পরিকল্পনা ও করণীয় সম্পর্কিত আলোচনা হয়।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

  আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম  ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।  

আশুগঞ্জ প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

ছবি: প্রতিনিধি

সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

  “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের ২২টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বকেয়া ৬৭ কোটি টাকা, অবৈধ সংযোগ বাড়ছেই

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

নরসিংদীতে ২ ঘন্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার

  নরসিংদীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মাধবদী ও রায়পুরা উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে। প্রথম ঘটনায় রাত ৯টার দিকে নরসিংদী–মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার মো. মুজিবুর রহমান (৫৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানান। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও স্বর্ণের আংটিও লুট করে নেয়। অন্যদিকে একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মোমেন মিয়া (৩০–৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় আঘাতের আশঙ্কা করছে পুলিশ। মাধবদী ও রায়পুরা থানার পুলিশ জানায়, দুইটি ঘটনারই কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।    

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

ভোরে রাজধানীসহ দেশজুড়ে ভূকম্পন অনুভূত

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0 Comments