আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহালছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে যৌথ বাহিনী বিশেষ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।
টহলকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো বিশেষভাবে পরিদর্শন করা হয়। ভোটকেন্দ্রের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি এবং শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় পর্যন্ত টহল কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে। নির্বাচনী অপরাধ, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এই তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ ও বিশ্বাসযোগ্য হবে।
আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫ গাড়ির ভিতরে তল্লাশি করে১২০ কেজি গাজাঁ সহ আসামি ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরে মো:নূরে আলম ও নীলফামারীর তরিকুল ইসলাম রাজন। পুলিশ জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে এ মাদক নিয়ে এসেছে।
“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে জানানো হয়, পৌর সুপার মার্কেট এলাকায় অস্থায়ী বুথের মাধ্যমে তিন দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রদান এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা কার্যক্রম। আয়োজকদের মতে, নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যাংকিং প্রসারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং আর্থিক সেবাকে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের লক্ষ্য। পুবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্যাশলেস লেনদেনে আগ্রহ তৈরি হবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে মানুষ আরও বেশি যুক্ত হবে।
নরসিংদীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে মাধবদী ও রায়পুরা উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে। প্রথম ঘটনায় রাত ৯টার দিকে নরসিংদী–মাধবদী আঞ্চলিক সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় টেক্সটাইল মিলের কেয়ারটেকার মো. মুজিবুর রহমান (৫৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানান। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও স্বর্ণের আংটিও লুট করে নেয়। অন্যদিকে একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মোমেন মিয়া (৩০–৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় আঘাতের আশঙ্কা করছে পুলিশ। মাধবদী ও রায়পুরা থানার পুলিশ জানায়, দুইটি ঘটনারই কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।